শিরোনাম
রাঙ্গামাটিতে জ্বালানি বিতরণে স্বচ্ছতা আনতে চালু হয়েছে ডিজিটাল ফুয়েল কার্ড ‘ফুয়েল ট্র্যাক বিডি’ রাঙ্গামাটির দুর্গম জুরাছড়িতে নিজ উদ্যোগে সিঁড়ি নির্মাণ, স্বস্তি ফিরছে পাহাড়ি জনপদে রাঙ্গামাটিতে অবৈধভাবে ডিজেল মজুদকারী ও কালোবাজারী ১ আসামী গ্রেফতার রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ, বিজু, বৈসু, সাংগ্রাই উৎসবের উদ্বোধন সব জেলায় মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি চিঠি সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ১০ জন গ্রেফতার সরকারি চাকরিতে প্রবেশের সীমা ৩২ বছর করে সংসদে বিল পাস হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর

খাগড়াছড়িতে ব্রজপাতে মা-ছেলেসহ ৩ জনের মৃ’ত্যু

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ৫ মে, ২০২৪
  • ২৮৮ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- খাগড়াছড়ির দীঘিনালায় বজ্রপাতে একটি টিনের ঘরে আগুন লেগে মা ও তার ছেলের মৃত্যু হয়েছে। উপজেলার মেরুং ইউনিয়নের মধ্যবেতছড়ি গ্রামে রোববার (৫ মে) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।

দীঘিনালা ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিভিয়ে লাশ উদ্ধার করে। মৃতরা হলেন- হাসিনা বেগম (৩০) ও তার ছেলে হানিফ মিয়া (৮)। তবে ঘটনার সময় হাসিনা বেগমের স্বামী ছাদেক মিয়া বাড়ির বাইরে ছিলেন।

স্থানীয়রা জানায়, ভোর রাতে ভারী বৃষ্টির সঙ্গে বজ্রাঘাতে ছাদেক মিয়ার মাটির ঘরের টিনের চালে আগুন লেগে যায়। এ সময় ঘরের ভেতর থাকা তার স্ত্রী হাসিনা বেগম ও ছেলে হানিফ মিয়া আগুনে পুড়ে অঙ্গার হয়ে মারা যায়। খবর পেয়ে দীঘিনালা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এসময় সঙ্গে থাকা তার আরেক ছেলে মো. হাফিজ (১১) প্রাণে বেচে যায়। খবর পেয়ে হাসিনা বেগমের স্বামী পানছড়ি থেকে বাড়ি ফিরে আসেন। এ ঘটনায় পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।

নিহতের ভাশুর আবদুর রহিম জানান, ভোর ৫ টার দিকে আমরা বাড়ি থেকে একটু দূরে ধান মাড়াইয়ের কাজ করছি। হঠাৎ করে ছাদেক মিয়ার বসতঘরে বজ্রপাত পড়ে। এসময় পুরো ঘরে আগুন লেগে যায়। এ ঘটনায় ছোট ভাই ছাদেক মিয়ার স্ত্রী হাসিনা আক্তার ও তার ছেলে আবু হানিফ নিহত হয়।

এ ব্যাপারে ১নং মেরুং ইউপি চেয়ারম্যান মাহামুদা বেগম লাকি ঘটনাস্থল পরিদর্শন করে জানান, বজ্রপাতে মা ও ছেলে নিহত হয়েছে। খুবই মর্মান্তিক ঘটনা।

দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওসি মো. নুরুল হক জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ দুটি পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে।

এদিকে ভোর রাতে জেলার রামগড় ব্রজপাতে কংজ্র মারমা নামে আরও একজনের মৃত্য হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions