শিরোনাম
নতুন নোট বিক্রি বেআইনি, ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক ইরান যেন ক্ষমা চায়, সেই দাবি করেছে থাইল্যান্ড শুল্ক তদন্তের তালিকায় বাংলাদেশ: রফতানি বাণিজ্যে বাড়ছে অনিশ্চয়তার শঙ্কা গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে মর্মান্তিক রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করলো যুক্তরাষ্ট্র মানুষ এই সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হলেন আহমেদ আজম,মীর হেলালের মন্ত্রণালয় বাড়ল “পাহাড়ের বুকে এক টুকরো স্বর্গ”ত্যাগের মহিমায় ড. নাগাসেন গড়েছেন অনাথ শিশুদের ভবিষ্যৎ ইরানে সরকার পতন হচ্ছে না, ‘হার মেনে নিয়েছে’ ইসরায়েল: রয়টার্সের প্রতিবেদন

ভূমিধস ও বন্যায় ব্রাজিলে নিহত ৫৬

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ৫ মে, ২০২৪
  • ২৪৯ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য রিও গ্র্যান্ডে দো সুল কয়েকদিনের ভারী বৃষ্টিপাত ও বন্যায় তলিয়ে গেছে। রাজ্যটিতে প্রবল বর্ষণে এখন পর্যন্ত ৫৬ জনের মৃত্যু হয়েছে এবং আরও ৬৭ জন নিখোঁজ রয়েছেন।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্যে কয়েকদিনের ভারী বৃষ্টির কারণে সৃষ্ট ব্যাপক বন্যা ও ভূমিধসে ৫৬ জনের মৃত্যু হয়েছে। রিও গ্র্যান্ডে দো সুলে আরও ৬৭ জন নিখোঁজ রয়েছেন।
গত শনিবার ঝড়-বৃষ্টি শুরু হওয়ার পর থেকে প্রায় ২৫ হাজার বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। কমপক্ষে ৫ লাখ মানুষ বিদ্যুৎ এবং বিশুদ্ধ পানি ছাড়াই থাকতে বাধ্য হচ্ছেন। এমনকি ব্রাজিলের এই অঞ্চলে আরও বৃষ্টিপাত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মূলত গড় তাপমাত্রা, উচ্চ আর্দ্রতা এবং শক্তিশালী বাতাসের বিরল সংমিশ্রণের কারণে লাতিন আমেরিকার এই দেশটির এই অঞ্চলে চরম আবহাওয়ার সৃষ্টি হয়েছে। রাজ্যের ৪৯৭টি শহরের অর্ধেকেরও বেশি শহর ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, বেশ কয়েকটি এলাকায় রাস্তা ও সেতু ধ্বংস হয়ে গেছে।

ঝড়ের কারণে বেন্টো গনসালভেস শহরের কাছে ভূমিধস এবং একটি জলবিদ্যুৎ বাঁধ ভেঙে যায়, যাতে ৩০ জন নিহত হয়। এছাড়া পানির স্তর বৃদ্ধির কারণে এলাকার একটি দ্বিতীয় বাঁধও ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

আঞ্চলিক রাজধানী পোর্তো আলেগ্রেতে গুয়াইবা নদীর পানি তীর উপচে পড়েছে এবং রাস্তায় বন্যার সৃষ্টি করেছে। এতে করে আশপাশের কিছু এলাকাও তলিয়ে গেছে।

পোর্তো আলেগ্রের আন্তর্জাতিক বিমানবন্দরে ‘অনির্দিষ্টকালের’ জন্য সমস্ত ফ্লাইট স্থগিত করা হয়েছে।

একজন বাসিন্দা বলেছেন, বৃষ্টি ও বন্যায় যে ক্ষতিটি হয়েছে তা ‘হৃদয়বিদারক’। মারিয়া লুইজা বলেন, ‘আমি এই এলাকায় থাকি, তাই এখানে যারা বাস করে তাদের প্রত্যেকের জন্য আমি দুঃখিত। এটা খুবই দুঃখজনক যে, এই সব হচ্ছে।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions