শিরোনাম
বান্দরবানে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং উঠে যাচ্ছে বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ গেল দুই পর্যটকের রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও বিদেশি সিগারেট জব্দ জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ রাশিয়ায় ক্যানসারের ভ্যাকসিন রোগীর শরীরে কার্যকরভাবে কাজ করছে, দাবি বিজ্ঞানীর কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহফুজ, সম্পাদক রিপন মারমা নির্বাচিত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে চিঠি দেয়ার পর ফোন তারেক রহমানের,গ্যাস সঙ্কট মোকাবিলায় সহায়তার আশ্বাস ২২১ কোটি টাকা বেড়েছে রেলের আয়, কীভাবে? এক বিলিয়ন ডলার বিনিয়োগ হবে আনোয়ারায় বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা দিলেন সাচিং প্রু জেরী

বার্সার হারে লিগ শিরোপা জিতল রিয়াল মাদ্রিদ

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ৫ মে, ২০২৪
  • ৩২৬ দেখা হয়েছে

খেলা ডেস্ক:- কাদিজের বিপক্ষে নিজেদের ম্যাচ জেতায় এবং জিরোনার কাছে বার্সেলোনা হারায় গতকাল লা লিগার শিরোপা নিশ্চিত করে ফেলেছে রিয়াল মাদ্রিদ। রেকর্ড ৩৬তম বার লিগ জিতল রিয়াল। সান্তিয়াগো বার্নাব্যুতে কাদিজকে ৩-০ গোলে হারিয়ে নিজেদের কাজটা ঠিক করে রেখেছিল কার্লো আনচেলোত্তির দল। এই ম্যাচের পরই জিরোনার মাঠে কাতালানরা হেরে গেছে ৪-২ গোলে।
তাতে বার্সেলোনা থেকে রিয়াল এগিয়ে গেছে ১৩ পয়েন্টে। বাকি ৪ ম্যাচ জিতলেও রিয়ালকে ছুতে পারবে না জাভি এর্নান্দেসের দল। ফলে ৪ ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন উদযাপন করল রিয়াল।

সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথমার্ধে কাদিজের রক্ষণ ভাঙতে পারেনি রিয়াল।
দ্বিতীয়ার্ধে অবশ্য আর আটকে রাখতে পারেনি স্বাগতিকদের। ব্রাহিম দিয়াজ এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান বদলি নামা জুড বেলিংহাম। আর শেষ দিকে বড় জয় নিশ্চিত করেন জোসেলু। এদিকে জিরোনার মাঠে তৃতীয় মিনিটে ক্রিস্টেনসেনের গোলে এগিয়ে যায় বার্সেলোনা।
পরের মিনিটেই সমতায় ফেরে স্বাগতিকরা। লেভানদোস্কির পেনাল্টি গোলে আবার কাতালানরা লিড পায়। কিন্তু দ্বিতীয়ার্ধে টানা তিন গোল করে ম্যাচ জিতে নেয় জিরোনা।

ইংলিশ লিগে বোর্নমাউথকে ৩-০ গোলে হারিয়ে শীর্ষেই আছে আর্সেনাল। তবে ওলভসকে ৫-১ গোলে হারিয়ে শিরোপা জয়ের পথেই আছে ম্যানচেস্টার সিটি।
হ্যাটট্রিকসহ ৪ গোল আর্লিং হালান্ডের। ১ পয়েন্ট বেশি নিয়ে গানাররা শীর্ষে থাকলেও এক ম্যাচ কম খেলা সিটিজেনরা আছে সুবিধাজনক অবস্থায়। বাকি ৩ ম্যাচ জিতলেই টানা চতুর্থবার লিগ জিতবে পেপ গার্দিওলার দল। এএফপি

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions