শিরোনাম
রাঙ্গামাটিতে জ্বালানি বিতরণে স্বচ্ছতা আনতে চালু হয়েছে ডিজিটাল ফুয়েল কার্ড ‘ফুয়েল ট্র্যাক বিডি’ রাঙ্গামাটির দুর্গম জুরাছড়িতে নিজ উদ্যোগে সিঁড়ি নির্মাণ, স্বস্তি ফিরছে পাহাড়ি জনপদে রাঙ্গামাটিতে অবৈধভাবে ডিজেল মজুদকারী ও কালোবাজারী ১ আসামী গ্রেফতার রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ, বিজু, বৈসু, সাংগ্রাই উৎসবের উদ্বোধন সব জেলায় মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি চিঠি সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ১০ জন গ্রেফতার সরকারি চাকরিতে প্রবেশের সীমা ৩২ বছর করে সংসদে বিল পাস হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর

এপ্রিলে নির্যাতনের শিকার ১৯৩ নারী, ধর্ষণ ৪৬

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ৩০১ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- চলতি বছরের এপ্রিল মাসে দেশে মোট ১৯৩ জন নারী ও কন্যা নির্যাতনের শিকার হয়েছে। এরমধ্যে ধর্ষণের শিকার হয়েছে ৩৫ জন কন্যাসহ ৪৬ জন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি।

এতে বলা হয়, ২০২৪ সালের এপ্রিল মাসে মোট ১৯৩ জন নারী ও কন্যা নির্যাতনের শিকার হয়েছে। এরমধ্যে ধর্ষণের শিকার হয়েছে ৩৫ জন কন্যাসহ ৪৬ জন। তারমধ্যে ১২ জন কন্যাসহ ১৫ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে, ১ জন কন্যাসহ ৩ জনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে, ১ জন কন্যা ধর্ষণের কারণে আত্মহত্যা করেছে। এছাড়াও ৪ জন কন্যাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, যৌন নিপীড়নের শিকার হয়েছে ৫ জন কন্যাসহ ৯ জন, উত্ত্যক্তকরণের শিকার হয়েছে ১ জন কন্যাসহ ২ জন। বিভিন্ন কারণে ৭ জন কন্যাসহ ৩৩ জনকে হত্যা করা হয়েছে। এছাড়াও ১ জন কন্যাকে হত্যার চেষ্টা করা হয়েছে। নারী ও কন্যা পাচারের ঘটনা ঘটেছে ১ জন কন্যাসহ ২টি। এসিডদগ্ধের শিকার হয়েছে ১ জন। ১ জনের অগ্নিদগ্ধের কারণে মৃত্যু হয়েছে। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে ৩ জন, এর মধ্যে ১ জনকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ১৬ জন, এর মধ্যে ২ জন কন্যা।

এছাড়া এতে উল্লেখ করা হয়, পারিবারিক সহিংতায় শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে ৪টি। ৩ জন কন্যাসহ ৪ জন গৃহকর্মী নির্যাতনের ঘটনায় ১ জনকে হত্যার ঘটনা ঘটেছে। ২ জন কন্যাসহ ১৫ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। ৬ জন কন্যাসহ ১৫ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। ৩ জন কন্যা অপহরণের ঘটনার শিকার হয়েছে। ১ জন কন্যাকে অপহরণের চেষ্টা, ফতোয়ার ঘটনার শিকার হয়েছে ২ জন। ৩ জন কন্যাসহ ৫ জন সাইবার ক্রাইমের ঘটনার শিকার হয়েছে। বাল্যবিবাহের ঘটনা প্রতিরোধ করা হয়েছে ১২টি। এছাড়া ২ জন কন্যাসহ ১৪ জন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে।

প্রসঙ্গত, মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদে সংরক্ষিত ১৬টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে ওই বিজ্ঞপ্তি প্রকাশ করে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions