শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

রাঙ্গামাটির বাঘাইছড়ির সঙ্গে সারা দেশের যান চলাচল শুরু

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ২৬৮ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- পাহাড় ধসের ঘটনায় দীর্ঘ ৮ ঘণ্টা পর অবশেষে সারা দেশের সঙ্গে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার যোগাযোগ সচল হয়েছে। শুরু হয়েছে যান চলাচল।
শুক্রবার (৩ মে) দুপুরের দিকে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (২ মে) রাতে ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাঘাইছড়ির মারিশ্যা-দিঘিনালা সড়কের দুই টিলা এলাকায় পাহাড়ের বড় একটি অংশ সড়কের ওপর ধসে পড়ে। এতে সারা দেশের সঙ্গে বাঘাইছড়ির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

পাহাড় ধসের পর থেকে সড়ক থেকে মাটি সরানোর জন্য সেনাবাহিনীর সিক্স বেঙ্গল বাঘাইহাট জোন কাজ শুরু করেছিল। পরে সকাল থেকে সেনাবাহিনীর সঙ্গে ভারী যন্ত্রপাতি নিয়ে সড়ক ও জনপথের (সওজ) কর্তৃপক্ষও যোগ দেয়।

 

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions