শিরোনাম
রাঙ্গামাটিতে জ্বালানি বিতরণে স্বচ্ছতা আনতে চালু হয়েছে ডিজিটাল ফুয়েল কার্ড ‘ফুয়েল ট্র্যাক বিডি’ রাঙ্গামাটির দুর্গম জুরাছড়িতে নিজ উদ্যোগে সিঁড়ি নির্মাণ, স্বস্তি ফিরছে পাহাড়ি জনপদে রাঙ্গামাটিতে অবৈধভাবে ডিজেল মজুদকারী ও কালোবাজারী ১ আসামী গ্রেফতার রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ, বিজু, বৈসু, সাংগ্রাই উৎসবের উদ্বোধন সব জেলায় মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি চিঠি সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ১০ জন গ্রেফতার সরকারি চাকরিতে প্রবেশের সীমা ৩২ বছর করে সংসদে বিল পাস হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর

খাগড়াছড়ির ৩ উপজেলার প্রার্থীদের প্রতীক বরাদ্দ

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ৩৩৭ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে খাগড়াছড়ি জেলার তিন উপজেলার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (০২ মে) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক জোনায়েদ কবির সোহাগ।

একই প্রতীক একাধিক প্রার্থী চাওয়ায় সেটি লটারির মাধ্যমে নির্ধারণ করা হয়েছে।

প্রার্থীদের নির্বাচনের আচরণবিধি মেনে প্রচারণা চালানোর অনুরোধ জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। আচরণবিধি লঙ্ঘিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন অবাধ সুষ্ঠু করতে প্রতিটি উপজেলাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সমন্বয়ে মনিটরিং করা হবে বলেও জানিয়েছেন তিনি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions