শিরোনাম
ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন: তারুণ্য, প্রজ্ঞা ও কর্মমুখী নেতৃত্বের এক উজ্জ্বল প্রতিচ্ছবি আতিকুর রহমান রুমন: সাংবাদিকতা থেকে রাষ্ট্রীয় যোগাযোগের গুরুত্বপূর্ণ দায়িত্বে আ.লীগের শোডাউন: পাল্টাপাল্টি দোষারোপ সরকারি ও বিরোধী দলের উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীনকে চূড়ান্ত প্রার্থী করলো এনসিপি হুথি হামলায় সৌদি পাইপলাইন বন্ধ, হুমকিতে ৪ শতাংশ তেল সরবরাহ রাঙ্গামাটির কাপ্তাইয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত কোতয়ালী থানা বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও শ্রমিক লীগের দুই নেতাসহ গ্রেফতার ৫ পশ্চিমবঙ্গে ২৫২মাদ্রাসা বন্ধের নির্দেশ, নোটিশ পেলো আরও ১০০ জনগণের সেবক হিসেবে কাজ করতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রতি ভূমি প্রতিমন্ত্রীর আহ্বান ডেঙ্গুতে একদিনে আরও ৬ প্রাণহানি

অষ্টম শ্রেণির স্কুল বাড়াতে চায় সরকার

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ৩৯৮ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত সম্প্রসারণে দেশের বিদ্যালয়গুলোর তথ্য চেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। মঙ্গলবার (৩০ এপ্রিল) বিভাগীয় পরিচালক ও জেলা শিক্ষা অফিসারদের কাছ থেকে তথ্য চাওয়া হয়। অধিদফতরের অফিস আদেশে দেশে কী পরিমাণ প্রাথমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত চালু করা যাবে নির্ধারিত ছকে সে তথ্য চাওয়া হয়েছে।

আদেশে বলা হয়, নিম্ন মাধ্যমিক পর্যায়ে মৌলিক শিক্ষা অবৈতনিককরণ বিষয়ে প্রাথমিক শিক্ষার মেয়াদ পাঁচ বছর থেকে বৃদ্ধি করে আট বছর অর্থাৎ ৮ম শ্রেণি পর্যন্ত সম্প্রসারণ করার লক্ষ্যে সারা দেশে ৬৯৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণি চালু আছে।

এতে আরও বলা হয়, চালু করা ৬৯৬টি বিদ্যালয় ছাড়া জাতীয় শিক্ষা নীতি-২০১০ অনুসারে নিম্ন মাধ্যমিক পর্যায়ে মৌলিক শিক্ষা অবৈতনিককরণ বিষয়ে প্রাথমিক শিক্ষার মেয়াদ পাঁচ বছর থেকে বৃদ্ধি করে আট বছর অর্থাৎ ৮ম শ্রেণি পর্যন্ত সম্প্রসারণ করার লক্ষ্যে ইতোমধ্যে চালু করা বিদ্যালয় ছাড়া বিভাগগুলোর আওতাধীন জেলাগুলোয় আরও কী পরিমাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৮ম শ্রেণি পর্যন্ত সম্প্রসারণ করা যাবে তার তথ্য নির্ধারিত ছকে আগামী ২ মে’র মধ্যে (ইমেইল: dpeadbidda@gmail.com) পাঠানোর জন্য অনুরোধ করা হলো।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions