শিরোনাম
রাঙ্গামাটিতে জ্বালানি বিতরণে স্বচ্ছতা আনতে চালু হয়েছে ডিজিটাল ফুয়েল কার্ড ‘ফুয়েল ট্র্যাক বিডি’ রাঙ্গামাটির দুর্গম জুরাছড়িতে নিজ উদ্যোগে সিঁড়ি নির্মাণ, স্বস্তি ফিরছে পাহাড়ি জনপদে রাঙ্গামাটিতে অবৈধভাবে ডিজেল মজুদকারী ও কালোবাজারী ১ আসামী গ্রেফতার রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ, বিজু, বৈসু, সাংগ্রাই উৎসবের উদ্বোধন সব জেলায় মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি চিঠি সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ১০ জন গ্রেফতার সরকারি চাকরিতে প্রবেশের সীমা ৩২ বছর করে সংসদে বিল পাস হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর

খাগড়াছড়িতে আগুনে পুড়ল ২০ দোকান

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ১ মে, ২০২৪
  • ৩৬০ দেখা হয়েছে

খাগড়াছড়ি :- খাগড়াছড়ি জেলা শহরের শান্তিনগর এলাকায় মধ্যরাতে লাগা আগুনে পুড়ে গেছে অন্তত ২০ দোকান। মঙ্গলবার (৩০ এপ্রিল) রাত আনুমানিক পৌনে ১২টার দিকে তালুকদার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুন লাগার পর মুহুর্তের মধ্যেই আগুন এক দোকান থেকে অন্য দোকানে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে প্রাথমিক ভাবে আগুন লাগার কারণ কারণ জানা যায়নি।

জানা গেছে, এ আগুনে মার্কেটের কুলিং কর্নার, পার্টসের শো রুম, ওয়ার্কসপসহ ২০টি দোকান পুড়ে গেছে। তবে তাৎক্ষনিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. জাকির হোসেন জানান, আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও অগ্নিকান্ডের সূত্রপাত কীভাবে হয়েছে তা জানা যায়নি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions