শিরোনাম
রাঙ্গামাটিতে জ্বালানি বিতরণে স্বচ্ছতা আনতে চালু হয়েছে ডিজিটাল ফুয়েল কার্ড ‘ফুয়েল ট্র্যাক বিডি’ রাঙ্গামাটির দুর্গম জুরাছড়িতে নিজ উদ্যোগে সিঁড়ি নির্মাণ, স্বস্তি ফিরছে পাহাড়ি জনপদে রাঙ্গামাটিতে অবৈধভাবে ডিজেল মজুদকারী ও কালোবাজারী ১ আসামী গ্রেফতার রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ, বিজু, বৈসু, সাংগ্রাই উৎসবের উদ্বোধন সব জেলায় মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি চিঠি সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ১০ জন গ্রেফতার সরকারি চাকরিতে প্রবেশের সীমা ৩২ বছর করে সংসদে বিল পাস হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর

আলিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্ন-রিয়াল মহারণে সমতা

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ১ মে, ২০২৪
  • ৩০৪ দেখা হয়েছে

খেলা ডেস্ক:- মাঠে শুরুতেই রিয়াল মাদ্রিদের ওপর চড়াও হল বায়ার্ন মিউনিখ। কিন্তু সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে গেল রিয়াল। দ্বিতীয়ার্ধে গোল শোধ দিয়ে এগিয়েও যায় বায়ার্ন। তবে সেই স্বস্তি শেষ পর্যন্ত টিকল না।
শেষ দিকে ভিনিসিয়ুস জুনিয়রের গোলে প্রতিপক্ষের মাঠ থেকে ২-২ গোলের ড্র নিয়ে ফিরেছে রিয়াল মাদ্রিদ। তাতে চ্যাম্পিয়নস লিগে সেমিফাইনালের প্রথম লেগে জিতল না কেউই।

প্রথম মিনিটেই রিয়ালের রক্ষণ কাঁপায় বায়ার্ন। কিক অফের পরেই আক্রমণে যায় স্বাগতিকরা।
হ্যারি কেইনের পা ঘুরে বল পেয়ে লিরয় সানে গোলের জন্য শট নিলেও তা ফিরে আসে আন্দ্রি লুনিনের গায়ে লেগে। এরপর রিয়ালের রক্ষণে চাপ বাড়াতে থাকে টমাস টুখেলের দল। হ্যারি কেইন, জামাল মুসিয়ালারা সুযোগ তৈরি করলেও তা গোলের মুখ দেখছিল না।

রিয়ালও ধীরে সুস্থে খেলার চেষ্টা করে।
প্রথম সুযোগ কাজে লাগিয়ে ২৪ মিনিট আলিয়াঞ্জ অ্যারেনা স্তব্ধ করে এগিয়েও যায় লস ব্লাংকোরা। টনি ক্রুসের থ্রু পাস অফসাইড ফাঁদ ভেঙে বল পেয় যান ভিনিসিয়ুস জুনিয়র। বায়ার্নের বক্সে ঢুকে আগুয়ান গোলরক্ষক ম্যানুয়েল নয়ারকে ফাঁকি দিয়ে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধের শুরুতেই অবশ্য ম্যাচে ফিরে আসে বায়ার্ন। এবার আর ভুল করেননি সানে।
বাম দিকে বল পেয়ে খানিকটা জায়গা বদল করে বক্সের ওপর থেকে বা পায়ের শটে কাছের পোস্টে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড। ৪ মিনিট পরেই এগিয়ে যাওয়ার আনন্দে মাতোয়ারা হয় স্বাগতিকরা। বক্সের ভেতর জামাল মুসিয়ালাকে ফাউল করে বসেন লুকাস ভাস্কেস। সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন হ্যারি কেইন।

স্বাগতিকরা জয়ের আশায় থাকলেও ম্যাচে ফিরতে মরিয়া চেষ্টা চালায় রিয়াল। সাফল্যও পায় দলটি। ৮৩ মিনিটে বক্সের ভেতরে রদ্রিগোকে ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিকেও নয়ারকে পরাস্ত করেন ভিনিসিয়ুস জুনিয়র। তাতে প্রতিপক্ষের মাঠ থেকে ড্রয়ের স্বস্তি নিরেই ফিরতি লেগে ঘরের মাঠে খেলতে নামবে রিয়াল। আগামী ৮ মে দিবাগত রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে হবে ফিরতি লেগ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions