শিরোনাম
রাঙ্গামাটিতে জ্বালানি বিতরণে স্বচ্ছতা আনতে চালু হয়েছে ডিজিটাল ফুয়েল কার্ড ‘ফুয়েল ট্র্যাক বিডি’ রাঙ্গামাটির দুর্গম জুরাছড়িতে নিজ উদ্যোগে সিঁড়ি নির্মাণ, স্বস্তি ফিরছে পাহাড়ি জনপদে রাঙ্গামাটিতে অবৈধভাবে ডিজেল মজুদকারী ও কালোবাজারী ১ আসামী গ্রেফতার রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ, বিজু, বৈসু, সাংগ্রাই উৎসবের উদ্বোধন সব জেলায় মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি চিঠি সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ১০ জন গ্রেফতার সরকারি চাকরিতে প্রবেশের সীমা ৩২ বছর করে সংসদে বিল পাস হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর

চট্টগ্রামের চন্দনাইশে তিব্র গরমে অসুস্থ হয়ে ১ বৃদ্ধার মৃত্যু

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ৭৫৫ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- চট্টগ্রামে চন্দনাইশে হিটস্ট্রোকে নুরুল ইসলাম (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

আজ (২৯ এপ্রিল) সোমবার সকাল ৯ টায় দোহাজারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা জান।

মৃত নুরুল ইসলাম সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী পৌরসদর এলাকার নাজিম উদ্দীন খান বলেন, দোহাজারী হাসপাতাল সংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের পাশে হঠাৎ বৃদ্ধা মাথা ঘুরিয়ে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

দোহাজারী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আহমেদ তানজিমুল ইসলাম জানান, নুরুল ইসলাম নামে ওই বৃদ্ধ ব্যক্তি গত ২১ মে হাসপাতালে ভর্তি হন। তিনি এর আগে ঠান্ডা ও নিউমোনিয়া রোগে ভুগছিলেন। ধারণা করা হচ্ছে তিনি নিউমোনিয়ার কারণেই মারা গেছেন।

হিট স্ট্রোক করে মারা গেছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অতি অল্প সময়ের জন্য ওই রোগী হাসপাতাল থেকে বের হয়েছিলেন। নুন্যতম ৩ ঘন্টা রোদে থাকার পর যদি মারা যেত তাহলে হিট স্ট্রোক বলা যেতো।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions