শিরোনাম
রাঙ্গামাটিতে আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযানে অবদানে পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার তিন মাসে পার্বত্য চট্টগ্রামে নিহত ৯, বাড়ছে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা ‘নাহিদ রানা খুবই রোমাঞ্চকর একজন তরুণ বোলার’ অচিরেই সুখবর আসবে: প্রধানমন্ত্রী ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর আজকেই’ দেশজুড়ে চলছে ‘মবের সংস্কৃতি’: সংসদে রুমিন ফারহানা পাকিস্তানের পথে জেডি ভ্যান্স বিলাইছড়ি কৃষি অফিস কর্তৃক পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস আয়োজন বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটিতে আলোচনা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা রাঙ্গামাটিতে বিজিবির মানবিক সহায়তা, শিক্ষা প্রতিষ্ঠানসহ ১৯ পরিবার পেল অনুদান

যাত্রাবাড়ীতে গরমে অসুস্থ হয়ে অটোরিকশাযাত্রীর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ২৩৮ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- যাত্রাবাড়ীর কাজলা থেকে সিএনজি অটোরিকশাযোগে কাওরান বাজারে যাওয়ার পথে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে মারা গেছেন এক যাত্রী। তার নাম মো. সেলিম (৫৫)। তিনি পেশায় একজন মাংস ব্যবসায়ী ছিলেন। আজ রবিবার দুপুরে এ ঘটনা ঘটে।

অসুস্থ অবস্থায় সিএনজি অটোরিকশা চালক তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। কিন্তু দুপুর সাড়ে ১২ টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা সিএনজিচালক মো. রুবেল বলেন, সেলিম পেশায় মাংস ব্যবসায়ী ছিলেন। কাওরান বাজারে তার দোকান রয়েছে।
সেখান থেকে তিনি সকাল সাড়ে ১০টার দিকে আমার সিএনজি ভাড়া করে যাত্রাবাড়ীতে কাজলা এলাকায় ছাগল কিনতে যান। ছাগল কিনে সেখান থেকে যাত্রাবাড়ীর বিবিরবাগিচায় তার বাসার সামনে যান। সেখানে তার ছেলের মাধ্যমে একটি ব্যাগ নিয়ে আমার সিএনজি অটোরিকশা করেই ছাগল নিয়ে কারওয়ান বাজারের উদ্দেশে রওয়ানা হন। পথে কাজলা ব্রিজের ওপর তিনি অচেতন হয়ে পড়েন। আমি সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে আসি।’

সিএনজি চালক আরও বলেন, ‘হয়তো অতিরিক্ত গরমের কারণে অসুস্থ হয়ে এমনটা হয়েছে। সুস্থ মানুষ নিয়ে এলাম অথচ লোকটি মারা গেল। মৃতের স্বজনদেরকে সংবাদ দেওয়া হয়েছে। ছাগলটি আমার সিএনজির মধ্যেই রাখা আছে।’

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions