শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

মালয়েশিয়ায় ১৩২ বাংলাদেশিসহ ২০৬ গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ২৮৮ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- মালয়েশিয়ার জোহর রাজ্যে অভিযান চালিয়ে ১৩২ বাংলাদেশিসহ ২০৬ অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। গ্রেফতারকৃতদের বয়স ১৮ থেকে ৬১ বছরের মধ্যে।

শনিবার (২৭ এপ্রিল) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগের পরিচালক বাহার উদ্দিন তারি। এর আগে গতকাল শুক্রবার রাজ্যের পাসির গুদাং এলাকায় অপস মাহির নামের অভিযানে এসব অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়।

দেশটির শীর্ষস্থানীয় পত্রিকা ‘স্টার অনলাইন’ জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগের পরিচালক বাহার উদ্দিন তারির উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ওই এলাকার একটি নির্মাণস্থলে অভিযান চালিয়ে মোট ৫৩০ জন বিদেশি ও স্থানীয়দের কাগজপত্র পরীক্ষা করে ইমিগ্রেশন বিভাগ। এরপর সেখান থেকে ২০৬ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে ১৩২ জন বাংলাদেশি ও ৫৩ জন চীনা নাগরিক রয়েছেন।

এছাড়া ১০ জন মিয়ানমারের, ৬ জন পাকিস্তানি, ৩ জন ইন্দোনেশিয়ান, ২ জন ভিয়েতনামের এবং একজন স্থানীয় বাসিন্দা।

উল্লেখ্য যে, চলতি বছরের জানুয়ারি থেকে ২৭ এপ্রিল পর্যন্ত জোহর রাজ্যের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এক হাজার ৯৩৬ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে বলেও বিবৃতিতে জানিয়েছে ইমিগ্রেশন বিভাগ।

অভিযানে গ্রেফতারদের বিরুদ্ধে অভিবাসন আইন ১৯৫৯/৬৩ (অ্যাক্ট ১৫৫) এর ধারা ১৫(১)(সি) এবং ৫৬(১)(ডি), রেগুলেশন ১৭(বি) এবং রেগুলেশন ১১(৭)(এ) অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions