শিরোনাম
রাঙ্গামাটির বিলাইছড়িতে কৃষক পরিবারের ৫টি ঘর পুড়ে ছাই, নিঃস্ব পরিবারগুলো রাঙ্গামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ৮ হত্যা কান্ডের বিচার হয়নি ৭ বছরেও মধ্যপ্রাচ্যের কিছু স্মৃতি ও বর্তমান ইরান যুদ্ধ পার্বত্য চট্টগ্রামের সীমান্ত সড়ক: অপার সম্ভাবনার নতুন দিগন্ত রাঙ্গামাটির বনরুপা উত্তর বাজার ব্যবসায়ী সমিতির স্নেহাশীষ চাকমা আশীষ ও সাধারণ সম্পাদক জিকেসন চাকমা পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণ: ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন পার্বত্য অঞ্চলে ৭ পয়েন্ট দিয়ে সশস্ত্রগোষ্ঠীর কাছে ঢুকছে অস্ত্র; হুমকি হয়ে দাঁড়িয়েছে অবৈধ অস্ত্রের আঞ্চলিক নেটওয়ার্ক ইরান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক সরবরাহ ও খাদ্য নিরাপত্তায় বড় ধাক্কা শীর্ষ নেতাদের মৃত্যুতে ইরানের শাসনব্যবস্থা ভেঙে পড়বে না, দাবি বিশ্লেষকদের মার্কিন হামলায় লারিজানি-সলেমানি নিহতের খবর নিশ্চিত করলো ইরান

যে কারণে কাজলের সঙ্গে কথা বলতেন না রানি

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ৩২৭ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- একটা সময় মুখার্জি বাড়ির দুই মেয়ে রানি ও কাজল দু’জনেই দাপটের সঙ্গে বলিউডে রাজত্ব করেছেন। বক্সঅফিসে একের পর এক হিট ছবি দিয়েছেন তারা। কিন্তু তাদের মধ্যে যে সম্পর্ক মোটেই মধুর ছিল না! ‘কুছ কুছ হোতা হ্যায়’র সেটে তাদের দুইজনকে দেখে রীতিমতো অবাক হয়েছিলেন পরিচালক করণ জোহর।

ক্যারিয়ারের শুরু থেকেই তাদের মধ্যে তেমন ভাব ছিল না। তবে এখন বলিউডের দুই বাঙালি কন্যার বরফ-শীতল সম্পর্কে উষ্ণতার প্রলেপ লেগেছে। কিন্তু সম্পর্কে বোন হওয়া সত্ত্বেও কেনই বা কাজলের সঙ্গে বলিউডের ‘মর্দানি’র দূরত্ব ছিল, প্রকাশ্যে সেবিষয়ে জানালেন রানি মুখার্জি।
সম্প্রতি কফি উইথ করণ শোয়ে করণ জোহারের অতিথি হিসেবে হাজির হয়েছিলেন কাজল-রানি। পছন্দের পরিচালকের সঙ্গে জমিয়ে আড্ডা দেন দুই নায়িকা। করণও এমন বেশ কিছু প্রশ্ন সামনে তুলে আনেন, যা নিয়ে প্রথম থেকেই রানির অনুরাগীদের কৌতূহল ছিল। করণের কথায়, তাদের মধ্যে শুরুতে তেমন একটা বন্ধুত্ব ছিল না, কিন্তু কেন? খুল্লমখুল্লা জবাব দেন করণের অঞ্জলি আর টিনা।

রানি স্বীকার করে নেন যে অতীতে মুখার্জি বাড়ির বোনেদের মধ্যে তেমন ভাব ছিল না। তবে সেই দূরত্বের তেমনও কোনও বড় কারণ ছিল না। তাই সময়ের সঙ্গে সবই ঠিক হয়ে গেছে। আদিত্য চোপড়ার ঘরণী বলেন, সব পরিবারেই মতপার্থক্য থাকে, কিন্তু যদি মতপার্থক্যের কোনও যুক্তিসঙ্গত কারণই না থাকে তাহলে কেনই বা অহেতুক এর জন্য সম্পর্কে দূরত্ব তৈরি হবে!

শুধু তাদের মধ্যে ‘যোগাযোগের অভাবেই সম্পর্ক ঠিক ছিল না’ বলে জানান রানি মুখার্জি।

বোনের কথায় সায় দেন কাজলও। তিনি বললেন, সত্যি তেমন কোনও কারণ ছিল না। খুব স্বাভাবিক দূরত্ব। আমাদের কাছে সেই সময়টা কাজই প্রথম গুরুত্ব পেত।

কাজলের কথা শেষ হতে না হতেই রানি বলে ওঠেন, ‘কারণ আমরা সবাই ছোট ছিলাম, কাজল ছোটবেলা পরিবারের ছেলেদের সঙ্গে বেশি ঘনিষ্ঠ ছিলেন। এরপর ওরা থাকত শহরে, আর আমরা থাকতাম জুহুতে। তাই খুব একটা দেখাও হত না।’

রানির কথায়, দু’জনেরই বাবার মৃত্যুর পরই তাদের বন্ধুত্ব গাঢ় হয়েছে। একটি ইন্টারভিউতে কাজলের বোন তানিশা জানিয়েছিলেন, তিনি রানির অন্তঃসত্ত্বা হওয়ার খবর পেয়েই যোগাযোগ করেছিলেন। তবে কাজলের চেয়ে বোন তানিশার সঙ্গে তার সম্পর্ক যে বেশি খোলামেলা তা স্বীকার করেছেন রানি মুখার্জি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions