শিরোনাম
বান্দরবানে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং উঠে যাচ্ছে বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ গেল দুই পর্যটকের রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও বিদেশি সিগারেট জব্দ জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ রাশিয়ায় ক্যানসারের ভ্যাকসিন রোগীর শরীরে কার্যকরভাবে কাজ করছে, দাবি বিজ্ঞানীর কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহফুজ, সম্পাদক রিপন মারমা নির্বাচিত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে চিঠি দেয়ার পর ফোন তারেক রহমানের,গ্যাস সঙ্কট মোকাবিলায় সহায়তার আশ্বাস ২২১ কোটি টাকা বেড়েছে রেলের আয়, কীভাবে? এক বিলিয়ন ডলার বিনিয়োগ হবে আনোয়ারায় বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা দিলেন সাচিং প্রু জেরী

টেকনাফে ৪৫ হাজার পিস ইয়াবা জব্দ

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ২৭৪ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- টেকনাফের বাহারছড়ায় কোস্ট গার্ডের অভিযানে ৪৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ডের একটি দল আজ আনুমানিক ভোর সাড়ে ৪টায় টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া ঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে কচ্ছপিয়া ঘাট সংলগ্ন ঝাউবনে কিছু ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের টর্চ লাইট ও বাঁশির মাধ্যমে থামার সংকেত দেওয়া হয়।
তখন তারা কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে ঝাউবনের ভেতরে ১টি বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ওই বস্তা তল্লাশি করে ৪৫ হাজার পিস ইয়াবা ও ১টি দেশীয় অস্ত্র (রামদা) জব্দ করা হয়।

তিনি আরো বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে জব্দ করা ইয়াবা ও দেশীয় অস্ত্র টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions