শিরোনাম
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক দিল্লিতে অস্বস্তি, ঢাকার কড়া অবস্থান, বাড়ছে কূটনৈতিক টানাপোড়েন,প্রধানমন্ত্রীর সফর নিয়ে ভারতীয় মিডিয়া মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন চ্যালেঞ্জ সামলে এগোচ্ছে সরকার বাংলাদেশের ব্যাটিং ধস, ৬ উইকেট হারিয়ে লাঞ্চে মার্কিন নিষেধাজ্ঞা সব দেশের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’: ইরান কর্মস্থলে না থাকলে বেতন পাবেন না চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা সরকারি ব্যাংকে টাকা রাখা মানেই কি নিরাপদ? পশ্চিম তীরে গুরুতর রাজনৈতিক ক্ষতির মুখে ইসরায়েল মার্কিন নিষেধাজ্ঞার হুমকির পর ‘ধ্বংসাত্মক’ জবাবের হুঁশিয়ারি ইরানের

রাঙ্গামাটিতে টায়ার জ্বালিয়ে সড়ক ও নৌপথে অবরোধ

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ২৭৬ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ডাকে রাঙ্গামাটি শহর ছাড়া জেলার অন্যান্য স্থানে অবরোধ চলছে। বৃহস্পতিবার ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলায় অর্ধ দিবস সড়ক ও নৌপথ অবরোধ পালিত হচ্ছে।

বান্দরবানে কেএনএফবিরোধী যৌথ অভিযানের নামে ‘নিরীহ’ মানুষ হত্যা, গণগ্রেপ্তার, আটক, হয়রানি ও নিত্যপ্রয়োজনীয় জিনিস কেনার ওপর বিধিনিষেধের প্রতিবাদে এ অবরোধের ডাক দেয়া হয়।

সকালের দিকে অবরোধকারীরা রাঙ্গামাটি-মহালছড়ি-খাগড়াছড়ি সড়ক এবং নানিয়ারচর সড়কের টিঅ্যান্ডটি বাজার এলাকায় টায়ার জ্বালিয়েছেন। রাঙ্গামাটি-মহালছড়ি-খাগড়াছড়ি সড়কে কোনো যানবাহন চলছে না। একই সড়কের কতুকছড়ি, সাপছড়ি এলাকাসহ বিভিন্ন এলাকার সড়কও অবরোধ রয়েছে।

অন্যদিকে বাঘাইছড়ি উপজেলার দীঘিনালা-বাঘাইছড়ি-সাজেক সড়কেও অবরোধ পালিত হচ্ছে। সেখানেও কোনো ধরনের যানবাহন চলাচল করছে না।

বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে রাঙ্গামাটি শহর এলাকায় সড়ক ও নৌপথ অবরোধ পালনের ঘোষণা দেয় ইউপিডিএফ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions