শিরোনাম
রাঙ্গামাটির বিলাইছড়িতে কৃষক পরিবারের ৫টি ঘর পুড়ে ছাই, নিঃস্ব পরিবারগুলো রাঙ্গামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ৮ হত্যা কান্ডের বিচার হয়নি ৭ বছরেও মধ্যপ্রাচ্যের কিছু স্মৃতি ও বর্তমান ইরান যুদ্ধ পার্বত্য চট্টগ্রামের সীমান্ত সড়ক: অপার সম্ভাবনার নতুন দিগন্ত রাঙ্গামাটির বনরুপা উত্তর বাজার ব্যবসায়ী সমিতির স্নেহাশীষ চাকমা আশীষ ও সাধারণ সম্পাদক জিকেসন চাকমা পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণ: ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন পার্বত্য অঞ্চলে ৭ পয়েন্ট দিয়ে সশস্ত্রগোষ্ঠীর কাছে ঢুকছে অস্ত্র; হুমকি হয়ে দাঁড়িয়েছে অবৈধ অস্ত্রের আঞ্চলিক নেটওয়ার্ক ইরান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক সরবরাহ ও খাদ্য নিরাপত্তায় বড় ধাক্কা শীর্ষ নেতাদের মৃত্যুতে ইরানের শাসনব্যবস্থা ভেঙে পড়বে না, দাবি বিশ্লেষকদের মার্কিন হামলায় লারিজানি-সলেমানি নিহতের খবর নিশ্চিত করলো ইরান

বান্দরবানে কেএনএফ সংশ্লিষ্টতায় আটক ৭ জনের রিমান্ড মঞ্জুর

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ২৬৬ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানের রুমা ও থানচির ৩টি ব্যাংকে সন্ত্রাসী হামলা, অস্ত্র ও টাকা লুট এবং ব্যাংক ম্যানেজারকে অপহরণের পৃথক ২টি মামলায় ‘কেএনএফ’ সংশ্লিষ্টতার অভিযোগে আটক ৭ জনকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার দুপুরে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হক এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, আদেশে নারী আসামি মিস জেমিনিও বমকে (২০) জেল গেইটে জিজ্ঞাসাবাদের নির্দেশনা দেয়া হয়।

থানচি থানার মামলায় মিস জেমিনিও বম, অ্যাস লনচেও বম (১৯) ও ভাননুন নুয়াম বম (২৩) এবং রুমা থানার মামলায় লাল লিয়ান সিয়াম বম (৫৭), মিস লাল রিন ত্লোয়াম বম (২০), ভান নুয়াম বম (৩৭) ও ভান লাল থাং বমকে (৪৫) আদালতে তোলা হয়।

এসময় কোর্ট ইন্সপেক্টর একে ফজলুর হক আসামিদের প্রত্যেককে ৫ দিনের রিমান্ড মঞ্জুরের আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী এডভোকেট কাজী মহতুল হোসেন যত্ন তাদের জন্য জামিনের আবেদন পেশ করলে উভয়পক্ষের শুনানি শেষে বিজ্ঞ আদালত প্রত্যেককে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।তবে নারী আসামি হওয়ায় মিস জেমিনিও বমকে জেল গেইটে জিজ্ঞাসাবাদের নির্দেশনা দেয়া হয়।

এ পর্যন্ত রুমা ও থানচির ৩ ব্যাংকে সন্ত্রাসী হামলা মামলায় গ্রেফতারকৃত ৬৮ জনের মধ্যে ৬০ জনকে পুলিশ রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions