শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সমন্বয় সভা; সুযোগ সন্ধানী ইউপিডিএফ কি থামবে? চট্টগ্রামের হাটহাজারীতে তরুণকে ধাওয়া করে গুলি আগামী অর্থবছরের সময়কাল এপ্রিল থেকে মার্চ ঢাকায় আসছে ভারতের বাণিজ্য প্রতিনিধিদল প্রেমিককে ভিডিও কলে রেখে অভিনেত্রী রিধিকার আত্মহত্যা সরকারের ৬ মাস পূর্তিতে মতবিনিময়,ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠন করা হচ্ছে সিরিয়ায় সামরিক বিমানবন্দরে বিমান হামলা, অভিযোগের তীর ইসরাইলের দিকে রাঙ্গামাটির কাপ্তাই প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষিত : সভাপতি কবির হোসেন , সম্পাদক ঝুলন দত্ত রাঙ্গামাটিতে ১২ বছরের স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, যুবক আটক ৬৩ জেলায় একযোগে সিরিজ বোমা হামলার ২১ বছর আজ

কক্সবাজারের টেকনাফে পল্লী চিকিৎসকসহ দুইজনকে অপহরণ

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ৩০৬ দেখা হয়েছে

কক্সবাজার:- কক্সবাজারের টেকনাফ উপজেলায় আবারও অপহরণের ঘটনা ঘটেছে। রবিবার (২১ এপ্রিল) রাত ৯টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া শামলাপুর হোয়াইক্যং ঢালা দিয়ে বাড়ি ফেরার পথে পল্লী চিকিৎসকসহ দুইজন অপহরণের শিকার হয়েছেন।

অপহৃত দু’জনের একজন হলেন উখিয়ার থাইংখালী এলাকার মাওলানা জাকের হোসেনের ছেলে জহির উদ্দিন (৫২)। তবে অপরজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।
অপহরণের শিকার জহির উদ্দিনের ছোট ভাই সাংবাদিক কমরুদ্দিন মুকুল সিএনজি (অটোরিকশা) চালকের বরাত দিয়ে জানান, আমার মেঝো ভাই প্রতিদিনের মতো চেম্বার শেষ করে একটি জরুরি কাজে বাড়ি ফিরছিলেন। তার সাথে একজন যাত্রীও ছিলো। পথিমধ্যে শামলাপুর-হোয়াইক্যং ঢালায় আসলে ডাকাতদল তাদের অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ের দিকে নিয়ে যায়। পরে সিএনজি ড্রাইভার বিষয়টি পরিবারকে জানায়। এরপর থেকে তাদের আর কোনো খবরাখবর পাইনি।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী বলেন, ‘ঘটনার পর থেকে তাকে বিভিন্ন স্থানে খুঁজেও পায়নি স্বজনরা। ভুক্তভোগীদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে খোঁজখবর নেওয়া হচ্ছে।’

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, অপহরণের বিষয়ে খবর পেয়েছি। তাদের উদ্ধারের পুলিশের একাধিক টিম অভিযান অব্যাহত রেখেছে।

এদিকে, স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, গত ৬ মাসে টেকনাফের পাহাড় সংলগ্ন এলাকায় অন্তত ৫০ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। তাদের মধ্য যারা ফিরে এসেছেন, তাদের বেশির ভাগেরই মুক্তিপণ দিতে হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions