শিরোনাম
সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা ও প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট খারিজ পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সমন্বয় সভা; সুযোগ সন্ধানী ইউপিডিএফ কি থামবে? চট্টগ্রামের হাটহাজারীতে তরুণকে ধাওয়া করে গুলি আগামী অর্থবছরের সময়কাল এপ্রিল থেকে মার্চ ঢাকায় আসছে ভারতের বাণিজ্য প্রতিনিধিদল প্রেমিককে ভিডিও কলে রেখে অভিনেত্রী রিধিকার আত্মহত্যা সরকারের ৬ মাস পূর্তিতে মতবিনিময়,ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠন করা হচ্ছে সিরিয়ায় সামরিক বিমানবন্দরে বিমান হামলা, অভিযোগের তীর ইসরাইলের দিকে রাঙ্গামাটির কাপ্তাই প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষিত : সভাপতি কবির হোসেন , সম্পাদক ঝুলন দত্ত রাঙ্গামাটিতে ১২ বছরের স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, যুবক আটক

রাঙ্গামাটিতে ৫শ লিটার মদ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ৩৭২ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটি জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৫০০ লিটার চোলাই মদ এবং মদ তৈরির উপকরণ উদ্ধারসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা সদরের পিটিআই নতুনপাড়া এলাকায় এই অভিযান চালায় পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জেলা পুলিশ সুপারের কার্যালয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিবির একাধিক টিম নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মানস বড়ুয়া। অভিযান পরিচালনাকালে পিটিআই নতুনপাড়া এলাকার উত্তরপাশের একটি পরিত্যক্ত ঘর হতে ৪৫০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত সন্দেহে সুফল তালুকদারের হেফাজতে থাকা ৫০ লিটার চোলাই মদসহ মোট ৫০০ লিটার মদ এবং বিপুল পরিমাণ মদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions