শিরোনাম
রাঙ্গামাটিতে জ্বালানি বিতরণে স্বচ্ছতা আনতে চালু হয়েছে ডিজিটাল ফুয়েল কার্ড ‘ফুয়েল ট্র্যাক বিডি’ রাঙ্গামাটির দুর্গম জুরাছড়িতে নিজ উদ্যোগে সিঁড়ি নির্মাণ, স্বস্তি ফিরছে পাহাড়ি জনপদে রাঙ্গামাটিতে অবৈধভাবে ডিজেল মজুদকারী ও কালোবাজারী ১ আসামী গ্রেফতার রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ, বিজু, বৈসু, সাংগ্রাই উৎসবের উদ্বোধন সব জেলায় মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি চিঠি সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ১০ জন গ্রেফতার সরকারি চাকরিতে প্রবেশের সীমা ৩২ বছর করে সংসদে বিল পাস হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর

স্বামীকে ভিডিও কলে রেখে ফাঁস দিলেন স্ত্রী!

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ২২৭ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- স্বামীকে ভিডিও কলে রেখে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ইরানী আফরোজ তানু (২৭) নামে এক বিউটিশিয়ান।

রোববার (১৪ এপ্রিল) সাতক্ষীরা শহরের কামালনগরের ভাড়া বাড়িতে আত্মহত্যা করেন তিনি।

জানা গেছে, এক মাস আগে কামালনগর দক্ষিণপাড়ার তৌহিদুর রহমান বাবলুর বাড়িতে ভাড়া ওঠেন পলাশপোল সবুজবাগ এলাকার হান্নান গাজীর মেয়ে ইরানী আফরোজ। শহরে তার একটি বিউটি পার্লার রয়েছে। বিভিন্ন বিষয়ে স্বামী ও পরিবারের সঙ্গে কলহ লেগেই থাকত ইরানীর। রোববার দুই সন্তানকে বাইরে রেখে এসে বাড়িতে কেউ না থাকায় দ্বিতীয় স্বামীর সঙ্গে ভিডিও কলে কথা বলা অবস্থায় নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে।

সাতক্ষীরা সদর থানার তদন্ত (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions