শিরোনাম
প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রাঙ্গামাটি জেলা পরিষদের শ্রদ্ধা রাঙ্গামাটির কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ প্রতি সন্তান জন্মের জন্য পরিবারকে ৪০ হাজার পাউন্ড পর্যন্ত দেবে সিঙ্গাপুর বেইজিংয়ে অজিত দোভাল-চীনা ভাইস প্রেসিডেন্টের বৈঠক,সম্পর্কে নতুন সমীকরণ

ইন্দোনেশিয়ায় ভূমিধসে ১৯ জন নিহত, নিখোঁজ ২

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ৪২০ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- মধ্য ইন্দোনেশিয়ায় ভূমিধসের পর অন্তত ১৯ জনের মৃতদেহ পাওয়া গেছে এবং আরও দুজন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

স্থানীয় দুর্যোগ সংস্থার প্রধান সুলাইমান মালিয়া জানান, শনিবার সন্ধ্যায় দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের তানা তোরাজা রিজেন্সির দুটি ভূমিধস-বিধ্বস্ত গ্রাম থেকে মৃতদেহগুলো নিয়ে আসা হয়। এছাড়া, দুইজন জীবিত ব্যক্তিকে সরিয়ে নেয়া হয়েছে।
মালিয়া রবিবার এএফপিকে বলেন, “এ ঘটনায় ১৯ জন নিহত হয়েছে, যার মধ্যে ৪ জন দক্ষিণ মাকাল এলাকায় মারা যান। অন্য ১৫ জন নিহত হয়েছেন মাকাল এলাকার বিভিন্ন গ্রামে।”

তিনি আরও বলেন, “বর্তমানে, আমরা আরো হতাহত ব্যক্তিদের সন্ধান করছি।” এখন পর্যন্ত দুই ব্যক্তি নিখোঁজ রয়েছে, সম্ভবত ভূমিধসের ধ্বংসস্তূপের নিচে তারা চাপা পড়েছে; তিনি আরো জানান।

মালিয়া যোগ করেন, টানা তোরাজা এবং এর আশেপাশের এলাকাগুলোতে বেশ কিছুদিন ধরে বিরামহীন ভারি বৃষ্টিপাত হয়েছে। বিশেষ করে গত সপ্তাহে ভারি বৃষ্টিপাত একেবারেই থামেনি।

তিনি বলেন, ভারি বৃষ্টিপাতের কারণে পাহাড়ের ঢালে অবস্থিত আবাসিক এলাকার মাটি ক্ষয় হয়। এর ফলে ভূমিধস হয়; যা বসত বাড়িগুলোকে চাপা দেয়।

বর্ষাকালে ইন্দোনেশিয়ার বিভিন্ন অঞ্চল ভূমিধসের প্রবণ হয়ে উঠে। আর, বন উজাড় করার কারণে কিছু এলাকায় ভূমিধস মারাত্মক আকার ধারণ করে। এছাড়া, দীর্ঘ সময় ধরে চলা প্রবল বৃষ্টির ফলে দ্বীপপুঞ্জের কিছু এলাকায় বন্যা দেখা দেয়।

গত মাসে সুমাত্রা দ্বীপে আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে এবং এখনো অনেকে নিখোঁজ রয়েছে।

ডিসেম্বর মাসে সুমাত্রার লেক টোবার কাছে একটি ভূমিধস হয় ও বন্যা দেখা দেয়। এতে, কয়েক ডজন বাড়ি ভাসে যায় এবং একটি হোটেল ধ্বংস হয়। এ ঘটনায় কমপক্ষে দুইজন নিহত হয়। সূত্র: ভয়েস অব আমেরিকা

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions