শিরোনাম
জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ফের ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া সরকারের ছয় মাস পূর্তি,কূটনৈতিক উত্তরণে এখনো অনেক চ্যালেঞ্জ এইচএসসিতে সাড়ে ১৩ লাখ আসন ফাঁকা, উচ্চশিক্ষায় পিছিয়ে পড়বে বাংলাদেশ? রাঙ্গামাটির কাপ্তাই লেক বাঁচাতে অবৈধ দখলদারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট পার্বত্য চট্টগ্রামকে ভারতভুক্তির দাবীতে আন্তর্জাতিক আদালতে যাবে চাকমা নেতৃবৃন্দ রাঙ্গামাটিতে বিভাগীয় সিদ্ধান্তের আগেই বদলি-পদায়ন? প্রশাসনিক এখতিয়ার ও দাপ্তরিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন বিসিবির মিডিয়া কমিউনিকেশনস কমিটির যুগ্ম সদস্য সচিব হলেন রাঙ্গামাটির সাবেক ক্রিকেটার সায়েম রাঙ্গামাটির লংগদুতে ঝড়ে নৌকা ডুবে নিখোঁজ এক ব্যক্তি রাঙ্গামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে নিহত ৪

রাঙ্গামাটিতে বৈশাখের খরতাপে অস্থির জনজীবন,তাপমাত্রা ৩৮ডিগ্রী সেলসিয়াস

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ৪২৪ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- গত তিন দিন ধরে রাঙ্গামাটিতে তীব্র তাপদাহ শুরু হয়েছে। গরমের কারণে অস্থির হয়ে পড়ছে জনজীবন। বেলা যত গড়াতে থাকে তাপমাত্রা যেন তত বাড়তে থাকে। বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার রাঙ্গামাটিতে ৪০ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো।

রোববার (১৪ এপ্রিল) জেলায় তাপমাত্রা রয়েছে ৩৮ডিগ্রী সেলসিয়াস।

তীব্র তাপদাহের কারণে খেটে খাওয়া মানুষেরা প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেড় হচ্ছে না। যে কারণে তারা পড়েছে চরম বিপাকে। গরমে শহরে যানবাহন চলাচল কম করতে দেখা গেছে।

এদিকে ঈদ এবং পহেলা বৈশাখের টানা ছুটিতে বেড়াতে আসা পর্যটকদের তীব্র গরমের কারণে ত্রাহি দশা। দিনের বেলায় পর্যটন স্পটগুলোতে ভিড় নেই বললে চলে। গরম থেকে বাঁচতে আগত পর্যটকরা দিনের বেশিরভাগ সময়ে হোটেল-মোটেলগুলোতে অবস্থান করছে। তবে তাপমাত্রা কমে গেলে বিকেলের দিকে তারা পর্যটন স্পটগুলোতে ছুটে যাচ্ছে।

রাঙ্গামাটি আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের অন্যান্য অঞ্চলের ন্যায় রাঙ্গামাটিতে আরও কয়েকদিন দিন তাপমাত্রা অব্যাহত থাকবে। আজ আকাশ রৌদ্রোজ্জ্বল থেকে আংশিক মেঘলা রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions