শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সমন্বয় সভা; সুযোগ সন্ধানী ইউপিডিএফ কি থামবে? চট্টগ্রামের হাটহাজারীতে তরুণকে ধাওয়া করে গুলি আগামী অর্থবছরের সময়কাল এপ্রিল থেকে মার্চ ঢাকায় আসছে ভারতের বাণিজ্য প্রতিনিধিদল প্রেমিককে ভিডিও কলে রেখে অভিনেত্রী রিধিকার আত্মহত্যা সরকারের ৬ মাস পূর্তিতে মতবিনিময়,ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠন করা হচ্ছে সিরিয়ায় সামরিক বিমানবন্দরে বিমান হামলা, অভিযোগের তীর ইসরাইলের দিকে রাঙ্গামাটির কাপ্তাই প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষিত : সভাপতি কবির হোসেন , সম্পাদক ঝুলন দত্ত রাঙ্গামাটিতে ১২ বছরের স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, যুবক আটক ৬৩ জেলায় একযোগে সিরিজ বোমা হামলার ২১ বছর আজ

বিশ্বসেরা ১০০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের মাত্র ৩ টি

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ৭৬২১ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:-বিশ্বের সেরা এক হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের মাত্র ৩ টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এ তালিকায় ভারতের আছে ৪৫টি বিশ্ববিদ্যালয়। পাকিস্তানের ১৪টি বিশ্ববিদ্যালয় জায়গা পেয়েছে
এ তালিকায়। এছাড়া বিশ্বের সেরা তিন বিশ্ববিদ্যালয় হলো এমআইটি, ক্যামব্রিজ ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। সেরা ১০ এর মধ্যে এশিয়ার একটি মাত্র বিশ্ববিদ্যালয় ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর।
বিভাগভিত্তিক র‍্যাংকিংয়ের ক্ষেত্রে কলা ও মানবিক বিভাগে জায়গা পেয়েছে বাংলাদেশের একটি মাত্র বিশ্ববিদ্যালয়। এর ৫০১ থেকে ৫৫০ অবস্থানে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এ তালিকায় ভারতের ৬টি বিশ্ববিদ্যালয় জায়গা পেয়েছে। এ বিভাগে সেরা তিন বিশ্ববিদ্যালয় হলো হাভার্ড, ক্যামব্রিজ, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়।
প্রকৌশল ও প্রযুক্তি বিভাগে বাংলাদেশের দুটি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে বুয়েট ৩০৫ তম অবস্থানে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ৫০০ থেকে ৫৫০ অবস্থানের মধ্যে রয়েছে। এ বিভাগে ভারতের ১৬টি ও পাকিস্তানের ৩টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।

এ বিভাগে সেরা তিন বিশ্ববিদ্যালয় হলো এমআইটি, স্ট্যানফোর্ড ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়।

লাইফ সায়েন্স ও মেডিসিন বিভাগে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় স্থান পায়নি।
ন্যাচারাল সায়েন্স বিভাগেও বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় স্থান পায়নি। সোশ্যাল সায়েন্স ও ম্যানেজমেন্ট বিভাগে বাংলাদেশের একটি মাত্র বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এ বিভাগের ৪০১-৫০০ এর মধ্যে আছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions