শিরোনাম
রাঙ্গামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে নির্বাচন উপলক্ষে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত জাপানের চোখধাঁধানো জয় ‘আয়রন লেডি’ তাকাইচির ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা ! সিসি ও বডি–ওর্ন ক্যামেরা থেকে ফুটেজ নেয়ার পরামর্শ যেসব কারণে ভোট বাতিল হতে পারে পার্বত্য চট্টগ্রামের ত্রিমুখী নির্বাচনী বাস্তবতা উত্তাপ, নীরবতা ও নেপথ্য সমঝোতার রাজনীতি পার্বত্য চট্টগ্রামের নির্বাচন ও সংবিধান: রাষ্ট্র কি নীরবে সীমান্ত হারাচ্ছে? পার্বত্য চট্টগ্রামের ভোট: ব্যালট নয়, ভয়ের রাজনীতি ও রাষ্ট্রের নীরব পশ্চাদপসরণ পার্বত্য চট্টগ্রামের নির্বাচন: ভোট নয়, ক্ষমতার অদৃশ্য মানচিত্র রাঙ্গামাটির দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে হেলিকপ্টারের মাধ্যমে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম ও নির্বাচন সংশ্লিষ্ট লোকবল সন্ন নির্বাচনে সশস্ত্র বাহিনীর বিশেষ ভূমিকা

জম্মু এবং কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে : মোদি

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪
  • ২০১ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- জম্মু এবং কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১২ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নরেন্দ্র মোদি বলেন, এমন সময় খুব বেশি দূরে নয় যখন জম্মু এবং কাশ্মীরেও বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। শুক্রবার জম্মু-কাশ্মীরের উধামপুরে এক নির্বাচনী জনসভায় তিনি এ মন্তব্য করেন।

ভারতের সংবিধানে ৩৭০ ধারার একটি অনুচ্ছেদের অধীনে জম্মু এবং কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল। তবে ২০১৯ সালের ৫ আগস্ট দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর মোদি সরকার এ সংক্রান্ত ৩৭০ ধারা বাতিল করে।

সংবিধানের এ ধারার কারণে জম্মু এবং কাশ্মীর ভারতের অন্য রাজ্যগুলোর চেয়ে বেশি স্বায়ত্বশাসন ভোগ করত। হিমালয়ের পাদদেশের এ অঞ্চলটিকে নিজস্ব সংবিধান ও আলাদা পতাকার অধিকারও দেওয়া হয়েছিল।

সংবাদমাধ্যমের তথ্যমতে, জম্মু ও কাশ্মীর রাজ্যকে পুরোপুরি মুছে ফেলে একে লাদাখ ও জম্মু-কাশ্মীর নামে আলাদা দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তর করা হয়। অনুচ্ছেদটি বাতিলের পর কেন্দ্রীয় সরকারের এ পদক্ষেপকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একাধিক মামলা দায়ের করা হয়েছিল। গত বছরের ডিসেম্বরে এ সংক্রান্ত রায় ঘোষণা করেন সুপ্রিম কোর্ট।

আদালতের রায়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে বহাল রাখা হয়। সরকারের এ সিদ্ধান্ত অসাংবিধানিক নয় বলেও রায় দেন আদালত। তবে আদালতের পক্ষ থেকে জম্মু এবং কাশ্মীরকে দ্রুত রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া এবং চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনেরও নির্দেশ দেওয়া হয়।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জম্মু এবং কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার কথা বলা হলেও সংবিধানের বিলুপ্ত ৩৭০ ধারা ফিরিয়ে আনা হবে কিনা তা জানানো হয়নি।

নরেন্দ্র মোদি বলেন, সেদিন খুব বেশি দূরে নয় যেদিন জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। প্র‌ত্যেকের নিজের পছন্দের বিধায়ক ও মন্ত্রীদের বেছে নেবেন।

তিনি বলেন, এতদিন এ বিষয়ে যা দেখেছেন তা কেবল ট্রেলার। জম্মু-কাশ্মীরের এক নতুন ও সুন্দর প্রতিচ্ছবি বানানোর কাজে আমাকে নামতে হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions