শিরোনাম
রাঙ্গামাটিতে জ্বালানি বিতরণে স্বচ্ছতা আনতে চালু হয়েছে ডিজিটাল ফুয়েল কার্ড ‘ফুয়েল ট্র্যাক বিডি’ রাঙ্গামাটির দুর্গম জুরাছড়িতে নিজ উদ্যোগে সিঁড়ি নির্মাণ, স্বস্তি ফিরছে পাহাড়ি জনপদে রাঙ্গামাটিতে অবৈধভাবে ডিজেল মজুদকারী ও কালোবাজারী ১ আসামী গ্রেফতার রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ, বিজু, বৈসু, সাংগ্রাই উৎসবের উদ্বোধন সব জেলায় মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি চিঠি সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ১০ জন গ্রেফতার সরকারি চাকরিতে প্রবেশের সীমা ৩২ বছর করে সংসদে বিল পাস হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর

খাগড়াছড়িতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪
  • ২৭১ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- খাগড়াছড়িতে আরো একটি সড়ক দুর্ঘটনায় এক কলেজ ছাত্র নিহত হয়েছে। তার নাম দিগন্ত চাকমা(১৮)।
এই নিয়ে ঈদের দিন তিনটি পৃথক দুর্ঘটনায় তিনজন নিহত হলেন।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় খাগড়াছড়ি জেলা সদরের মহালছড়া নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দিগন্ত মহালছড়ির মুবাছড়ি এলাকার বাসিন্দা। তিনি খাগড়াছড়ি সরকারি কলেজের অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী।

জানা যায়, পেছন থেকে আসা একটি মোটরসাইকেল পথচারী দিগন্ত চাকমাকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে দিগন্তের মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস তার মরদেহ উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসে।

খাগড়াছড়ি সদর থানার ওসি আরিফুর রহমান বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

এর আগে খাগড়াছড়ির গুইমারায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হন। নিহতরা হলেন, মেহেদী হাসান পায়েল (২০) ও আলী হোসেন (১৭)। বৃহস্পতিবার (১১ এপ্রিল) গুইমারার বটতলী ও বড়পিলাক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা মোটরসাইকেল আরোহী ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions