শিরোনাম
রাঙ্গামাটির জুরাছড়িতে নৌকাডুবি: সেনা সহযোগিতায় ১১ নারী ও শিশুকে উদ্ধার মির্জা আজমের আত্মীয় পরিচয়ে চলা সেই ফ্যাসিস্ট সাংবাদিক যাচ্ছে প্রধানমন্ত্রী বিটে রাঙ্গামাটির নিয়োগে ৬৬ বনাম ৩৩, সাম্প্রদায়িক বিভাজনের অভিযোগে জেলা প্রশাসক “আদিবাসী” শব্দের স্বীকৃতি এবং বিরোধিতার মূল কারণ রাঙ্গামাটির কাপ্তাইয়ে চিৎমরমে মারমাদের জল উৎসব, উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী পার্বত্য চট্টগ্রামের প্রতিটি জাতিগোষ্ঠীর নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতি জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ — পার্বত্য মন্ত্রী বছরে একদিন এক সুতোয় ‘প্রেমের’ মালা গাঁথেন তারা ‘কৃষক কার্ড’ বিতরণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী যে মেলায় পুরুষের প্রবেশ নিষেধ, কোটি টাকার বেচাকেনা পাহাড়ে শুরু হচ্ছে বৈসাবি উৎসব: বিঝু দিয়ে সূচনা, সাংগ্রাইয়ে সমাপ্তি—ভিন্ন নামে একই আনন্দ

সদরঘাটে লঞ্চের রশি ছিঁড়ে শিশুসহ ৫ জন নিহত

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪
  • ২৬৮ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- ঢাকার সদরঘাটে লঞ্চ বাঁধার রশি ছিঁড়ে ৫ জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা পৌনে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নৌ-পুলিশের ঢাকা রেঞ্জের পুলিশ সুপার (এসপি) গৌতম কুমার বিশ্বাস আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘তাসরিফ-৪ লঞ্চের দড়ি ছিঁড়ে ধাক্কায় পাঁচজন মারা গেছেন।’

নিহতদের মধ্যে একজন নারী, তিনজন পুরুষ ও একটি শিশু রয়েছে। নিহতদের মৃতদেহ মিটফোর্ড হাসপাতালে রাখা আছে।

ঘটনার বর্ণনায় সদরঘাট নদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আব্দুল মালেক মোল্লা জানিয়েছেন, এমভি তাশরিফ ৪ ও এমভি পূবালী ১ নামে দুটি লঞ্চ রশি দিয়ে পন্টুনে বাঁধা ছিল। দুটি লঞ্চের মাঝখান দিয়ে ফারহান ৬ নামে আরেকটি লঞ্চ ঢোকানোর সময় এমভি তাসরিফ ৪ লঞ্চের রশি ছিঁড়ে যায়। এতে বেশ কয়েকজন যাত্রী আহত হন।

তিনি জানান, গুরুতর অবস্থায় একজন নারী, তিনজন পুরুষ ও এক শিশুকে সদরঘাট ফায়ার স্টেশনের অ্যাম্বুলেন্সে করে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়।

তারা হলেন— ঠাকুরগাঁও সদরের নিশ্চিতপুর এলাকার আব্দুল্লাহ কাফীর ছেলে মো. রবিউল (১৯); পিরোজপুরের মঠবাড়িয়া থানার মাটিচোরা গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে বিল্লাল (২৫), তাঁর স্ত্রী মুক্তা (২৬) ও তাঁদের মেয়ে সাইমা (৩) এবং পটুয়াখালী জেলার জয়নাল আবেদিনের ছেলে রিপন হাওলাদার (৩৮)।

বিআইডব্লিউটিএর পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় তদন্ত কমিটি গঠিন করা হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions