শিরোনাম
রাঙ্গামাটিতে জ্বালানি বিতরণে স্বচ্ছতা আনতে চালু হয়েছে ডিজিটাল ফুয়েল কার্ড ‘ফুয়েল ট্র্যাক বিডি’ রাঙ্গামাটির দুর্গম জুরাছড়িতে নিজ উদ্যোগে সিঁড়ি নির্মাণ, স্বস্তি ফিরছে পাহাড়ি জনপদে রাঙ্গামাটিতে অবৈধভাবে ডিজেল মজুদকারী ও কালোবাজারী ১ আসামী গ্রেফতার রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ, বিজু, বৈসু, সাংগ্রাই উৎসবের উদ্বোধন সব জেলায় মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি চিঠি সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ১০ জন গ্রেফতার সরকারি চাকরিতে প্রবেশের সীমা ৩২ বছর করে সংসদে বিল পাস হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর

বান্দরবানে কেএনফের সহযোগী লাল লিয়ান গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ৩৩৮ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানের রুমায় সাড়াশি অভিযানে সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সহযোগী লাল লিয়ান সিয়াম বম (৫৭) কে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

বুধবার (১০ এপ্রিল) রাতে রুমার বেথেলপাড়া থেকে তাকে গ্রেফতার করেন যৌথ বাহিনীর সদস্যরা।

সকালে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানো নির্দেশ দেন বিচারক মো. নাজমুল হোছাইন।

গ্রেফতারকৃত লাল লিয়ান সিয়াম বম (৫৭) সদর ইউনিয়নের বেথেল পাড়া গ্রামে মৃত থন আলহ বমের ছেলে।

এদিকে গতকাল বান্দরবানের রুমা ও থানচিতে দুটি ব্যাংকে ডাকাতির ঘটনায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফের গ্রেফতার হওয়া ৫৪ জন সদস্যকে কারাগারে প্রেরণ করেছে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। এই নিয়ে কেএনএফের সদস্যদের গ্রেফতারের সংখ্যা দাঁড়াল ৫৫ জনের।

অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, যৌথবাহিনী সাড়াশি অভিযান চালিয়ে গতকাল রাতে কেএনএফের সহযোগী লাল লিয়ান সিয়াম বম (৫৭) কে গ্রেফতার করা হয়েছে। আজ সকালে আদালতে সোপর্দ করা হলে কারাগারে প্রেরণ করেন আদালত।

তিনি আরও বলেন, পাহাড়ের সন্ত্রাসের নির্মূল করতে যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions