শিরোনাম
জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ফের ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া সরকারের ছয় মাস পূর্তি,কূটনৈতিক উত্তরণে এখনো অনেক চ্যালেঞ্জ এইচএসসিতে সাড়ে ১৩ লাখ আসন ফাঁকা, উচ্চশিক্ষায় পিছিয়ে পড়বে বাংলাদেশ? রাঙ্গামাটির কাপ্তাই লেক বাঁচাতে অবৈধ দখলদারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট পার্বত্য চট্টগ্রামকে ভারতভুক্তির দাবীতে আন্তর্জাতিক আদালতে যাবে চাকমা নেতৃবৃন্দ রাঙ্গামাটিতে বিভাগীয় সিদ্ধান্তের আগেই বদলি-পদায়ন? প্রশাসনিক এখতিয়ার ও দাপ্তরিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন বিসিবির মিডিয়া কমিউনিকেশনস কমিটির যুগ্ম সদস্য সচিব হলেন রাঙ্গামাটির সাবেক ক্রিকেটার সায়েম রাঙ্গামাটির লংগদুতে ঝড়ে নৌকা ডুবে নিখোঁজ এক ব্যক্তি রাঙ্গামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে নিহত ৪

চট্টগ্রামে বস্তিতে আগুন, পুড়েছে ৪০ ঘর

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ৩৬৪ দেখা হয়েছে

চট্টগ্রাম:- চট্টগ্রমের হালিশহর থানাধীন এসি মসজিদ রোডের বিডিআর সিনেমা হলের পেছনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ এপ্রিল) রাত সাড়ে ৯টায় ওই আগুনের ঘটনায় ৪০টি টিনশেডের ঘর পুড়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দুই ঘণ্টার বেশি সময় ধরে আগুন নিয়ন্ত্রণে আনে। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. খলিলুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

খলিলুর রহমান বলেন, রাত সাড়ে ৯টায় বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ১১টা ১০ মিনিটে নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে ৪০টির মতো বস্তির টিনশেড ঘর এবং কয়েকটি দোকান পুড়ে গেছে।

খলিলুর রহমান আরও বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্তের পর জানা যাবে।

স্থানীয় বাসিন্দা মো. মামুন জানান, আগুনে বস্তির সবকটি ঘর এবং কয়েকটি দোকান পুড়ে গেছে। তবে আগুন লাগা ওই বস্তির পাশে একটি গ্যাস সিলিন্ডারের দোকান ছিল। সেখানে বিপুল সংখ্যক গ্যাস সিলিন্ডারের মজুত ছিল। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় দোকানটি রক্ষা পেয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions