শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সমন্বয় সভা; সুযোগ সন্ধানী ইউপিডিএফ কি থামবে? চট্টগ্রামের হাটহাজারীতে তরুণকে ধাওয়া করে গুলি আগামী অর্থবছরের সময়কাল এপ্রিল থেকে মার্চ ঢাকায় আসছে ভারতের বাণিজ্য প্রতিনিধিদল প্রেমিককে ভিডিও কলে রেখে অভিনেত্রী রিধিকার আত্মহত্যা সরকারের ৬ মাস পূর্তিতে মতবিনিময়,ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠন করা হচ্ছে সিরিয়ায় সামরিক বিমানবন্দরে বিমান হামলা, অভিযোগের তীর ইসরাইলের দিকে রাঙ্গামাটির কাপ্তাই প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষিত : সভাপতি কবির হোসেন , সম্পাদক ঝুলন দত্ত রাঙ্গামাটিতে ১২ বছরের স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, যুবক আটক ৬৩ জেলায় একযোগে সিরিজ বোমা হামলার ২১ বছর আজ

বান্দরবানে রুমার ৭ পাড়া জনশূন্য

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ৪৭০ দেখা হয়েছে

বান্দরবান:- যানবাহনে অভিযান ও সন্ত্রাসী হামলার ভয়ে বান্দরবানের রুমা উপজেলার ৭টি পাড়া এখন জনশূন্য হয়ে পড়েছে। মুনন্নুয়াম পাড়া, বাসলাং পাড়া, আর্থা পাড়া, ব্যাথেল পাড়া, মুলপি পাড়া, হেপি হিল, পাইন্দু পাড়ার প্রায় ২০০ পরিবার এখন এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। এলাকাগুলো এখন থমথমে। আতঙ্ক উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে রুমা রোয়াংছড়ি ও থানচি উপজেলার লোকজন।

এদিকে যৌথ অভিযানে গ্রেপ্তার ৫৩ জনকে আজ মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে আদালতে তোলা হবে। গ্রেপ্তার ৫৩ জনের মধ্যে ১৮ জন নারী সদস্য রয়েছে। ৫৩ জনের মধ্যে অনেকেই কেএনএফের সদস্য ও তাদের সহযোগী রয়েছে। সোমবার রাতে তাদের রুমা উপজেলা থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থায় বান্দরবান সদর থানায় নিয়ে আসা হয়।

যৌথবাহিনী অভিযান চালিয়ে এদের রুমা উপজেলার ব্যাথেল পাড়াসহ বেশ কয়েকটি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এদিকে বান্দরবানের দুর্গম এলাকাগুলোতে সন্ত্রাসী তৎপরতা দমনে যৌথ বাহিনীর কম্বিং অপারেশন চলমান রয়েছে। এ অভিযানে অংশ নিয়েছে পাঁচ শতাধিক বিভিন্ন বাহিনীর সদস্য।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions