শিরোনাম
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রাঙ্গামাটি জেলা পরিষদের শ্রদ্ধা রাঙ্গামাটির কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ প্রতি সন্তান জন্মের জন্য পরিবারকে ৪০ হাজার পাউন্ড পর্যন্ত দেবে সিঙ্গাপুর বেইজিংয়ে অজিত দোভাল-চীনা ভাইস প্রেসিডেন্টের বৈঠক,সম্পর্কে নতুন সমীকরণ বাংলাদেশের কাছে হেরে ‘ওরকম’ উইকেট বানিয়েছে অস্ট্রেলিয়া ৬ মাসে সরকারের অর্জন নেই, ব্যর্থতা স্পষ্ট: জামায়াত বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৫ জেলের মরদেহ উদ্ধার ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ রাঙ্গামাটিতে মাদকবিরোধী র‌্যালি ও মতবিনিময় সভা হুমকির মুখে জাতীয় নিরাপত্তা,রোহিঙ্গাদের হাতে বাংলাদেশি এনআইডি ও পাসপোর্ট

শাওয়ালের চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ বুধবার

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ৪১২ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি সৌদি আরবের আকাশে। এর ফলে আগামীকাল বুধবার দেশটিতে ঈদুল ফিতর উদযাপন হবে। আজ সোমবার সৌদি আরবের সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের কথা জানিয়েছে গালফ নিউজ।

হিজরি পঞ্জিকা অনুযায়ী, শাওয়াল মাসের চাঁদ দেখার মধ্য দিয়ে মুসলিমদের সংযমের মাস হিসেবে চিহ্নিত রমজান-এর সমাপ্তি ঘটে সৌদি আরবে। এ হিসেবে সোমবার চাঁদ দেখা না যাওয়ায় এবার রমজান মাস ৩০ দিনে শেষ হচ্ছে। বুধবার শুরু হবে শাওয়াল মাস। আর শাওয়ালের প্রথম দিনই ঈদুল ফিতর উদযাপন করে মুসলিম সম্প্রদায়।

সাধারণত সৌদি আরবের সঙ্গে মিল রেখে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোতেও ঈদ উদযাপন হয়। তবে গত বছর সৌদি আরবের সঙ্গে কাতার এবং আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ একই দিনে ঈদুল ফিতর উদযাপন করলেও একদিন পর তা উযাপন করেছিল ওমান।

সাধারণত সৌদি আরবের এক দিন পর বাংলাদেশে চাঁদ দেখা যায়। এবার রমজানও শুরু হয়েছিল সৌদি আরবের একদিন পরে। বাংলাদেশে ঈদ কবে হবে, সেই সিদ্ধান্ত নিতে আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে। আগামীকাল মঙ্গলবার চাঁদ দেখা গেলে বুধবার দেশে ঈদ উদযাপিত হবে। আর চাঁদ দেখা না গেলে ঈদ হবে বৃহস্পতিবার। অর্থাৎ রমজান মাস হবে তাহলে ৩০ দিনে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions