শিরোনাম
রাঙ্গামাটিতে জ্বালানি বিতরণে স্বচ্ছতা আনতে চালু হয়েছে ডিজিটাল ফুয়েল কার্ড ‘ফুয়েল ট্র্যাক বিডি’ রাঙ্গামাটির দুর্গম জুরাছড়িতে নিজ উদ্যোগে সিঁড়ি নির্মাণ, স্বস্তি ফিরছে পাহাড়ি জনপদে রাঙ্গামাটিতে অবৈধভাবে ডিজেল মজুদকারী ও কালোবাজারী ১ আসামী গ্রেফতার রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ, বিজু, বৈসু, সাংগ্রাই উৎসবের উদ্বোধন সব জেলায় মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি চিঠি সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ১০ জন গ্রেফতার সরকারি চাকরিতে প্রবেশের সীমা ৩২ বছর করে সংসদে বিল পাস হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর

রাঙ্গামাটির লংগদুতে গোসল করতে গিয়ে হ্রদের পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ৩৪৫ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানিতে ডুবে মৃত্যু হয়েছে কামরুল ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধার।

সোমবার (৮ এপ্রিল) সকাল দশটার দিকে লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া মিস্তিরি টিলা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা ও বৃদ্ধার স্বজনরা জানায়, বৃদ্ধা নিজেই লাঠি ভর দিয়ে ঘাটে গোসল করতে গিয়ে পানিতে নামে। পাশের ঘাট থেকে সুমন নামে এক যুবক বৃদ্ধাকে একবার ডুবতে আর ভাসতে দেখে দৌঁড়ে এসে বৃদ্ধার পরিবারকে জানালে তারা দৌঁড়ে গিয়ে বৃদ্ধাকে আর খুজেঁ পায়নি।

পরবর্তীতে স্থানীয় জেলেদের মাধ্যমে অনেক খোঁজাখুঁজি করে। শেষে একই এলাকার ডুবুরি নাজিম বৃদ্ধা কামরুলের মৃত দেহ খুঁজে পান।

লংগদু ফায়ার সার্ভিসের কর্মকর্তা সূর্য আলো চাকমাসহ ফায়ারসার্ভিসের একটি টিম ঘটনা স্থলে উপস্থিত ছিলো।

ফায়ারসার্ভিস ও স্থানীয়রা জানায়, তিনি বয়োবৃদ্ধ হওয়ায় এ রকম সমস্যার সৃষ্টি হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions