শিরোনাম
বান্দরবানে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং উঠে যাচ্ছে বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ গেল দুই পর্যটকের রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও বিদেশি সিগারেট জব্দ জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ রাশিয়ায় ক্যানসারের ভ্যাকসিন রোগীর শরীরে কার্যকরভাবে কাজ করছে, দাবি বিজ্ঞানীর কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহফুজ, সম্পাদক রিপন মারমা নির্বাচিত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে চিঠি দেয়ার পর ফোন তারেক রহমানের,গ্যাস সঙ্কট মোকাবিলায় সহায়তার আশ্বাস ২২১ কোটি টাকা বেড়েছে রেলের আয়, কীভাবে? এক বিলিয়ন ডলার বিনিয়োগ হবে আনোয়ারায় বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা দিলেন সাচিং প্রু জেরী

খাগড়াছড়িতে নবজাতকের মরদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ৩৫৪ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- শহরের পৌরসভা সংলগ্ন পরিত্যক্ত একটি ঘর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৭ এপ্রিল) সকালে মরদেহটি উদ্ধারের পর হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, খাগড়াছড়ি পৌরসভা সংলগ্ন পাবলিক টয়লেটের সামনে একটি পরিত্যক্ত ঘরে কাপড়ে মোড়ানো অবস্থায় শিশুর মরদেহ দেখেন স্থানীয়রা। পরে খবর দিলে পুলিশ এসে সেটিকে উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহটি সদর হাসপাতালে পাঠানো হয়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর হাসান জানান, ধারণা করা হচ্ছে প্রসবের পর নবজাতকটিকে রেখে যাওয়া হয়েছে। কে বা কারা মরদেহটি রেখে গেছে তা শনাক্তে কাজ চলছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions