শিরোনাম
রাঙ্গামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ৮ হত্যা কান্ডের বিচার হয়নি ৭ বছরেও মধ্যপ্রাচ্যের কিছু স্মৃতি ও বর্তমান ইরান যুদ্ধ পার্বত্য চট্টগ্রামের সীমান্ত সড়ক: অপার সম্ভাবনার নতুন দিগন্ত রাঙ্গামাটির বনরুপা উত্তর বাজার ব্যবসায়ী সমিতির স্নেহাশীষ চাকমা আশীষ ও সাধারণ সম্পাদক জিকেসন চাকমা পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণ: ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন পার্বত্য অঞ্চলে ৭ পয়েন্ট দিয়ে সশস্ত্রগোষ্ঠীর কাছে ঢুকছে অস্ত্র; হুমকি হয়ে দাঁড়িয়েছে অবৈধ অস্ত্রের আঞ্চলিক নেটওয়ার্ক ইরান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক সরবরাহ ও খাদ্য নিরাপত্তায় বড় ধাক্কা শীর্ষ নেতাদের মৃত্যুতে ইরানের শাসনব্যবস্থা ভেঙে পড়বে না, দাবি বিশ্লেষকদের মার্কিন হামলায় লারিজানি-সলেমানি নিহতের খবর নিশ্চিত করলো ইরান ইরানের হামলায় নিহত ২০০ মার্কিন সেনা, আহত ৩০০০: প্রেস টিভি

১৩ মাওবাদীকে গুলি করে হত্যা ভারতীয় সেনার

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ৩৩৬ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- মঙ্গলবার সকাল থেকে ছত্তিশগড়ের জঙ্গল ঘিরে ফেলে মাও ডেরায় অভিযান চালাচ্ছিল ভারতের যৌথবাহিনী। গুলির লড়াইয়ে রাত পর্যন্ত ১০ মাওবাদীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। বুধবার সকালে উদ্ধার হল আরও ৩ মাওবাদীর লাশ। সব মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১৩ তে। মাওবাদের বিরুদ্ধে চলতি বছরে এটাই সবচেয়ে বড় অভিযান বলে মনে করছে নিরাপত্তাবাহিনী।

জানা গিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৬ টা নাগাদ ছত্তিশগড়ের বিজাপুরের লেন্ড্রা গ্রামে মাওবাদীদের খোঁজে তল্লাশিতে নামে ভারতের যৌথবাহিনী। এই দলে ছিল ডিসট্রিক্ট রিজার্ভ গার্ড, স্পেসাল টাস্ক ফোর্স, সিআরপিএফ এবং কোবরা ব্যাটেলিয়ন। নিরাপত্তাবাহিনীর কাছে খবর ছিল দুর্ধর্ষ মাও নেতা পাপা রাও ঘাঁটি গেড়েছে বিজাপুরের এই জঙ্গলে। মাওবাদীদের ডেরার সন্ধান মিলতেই শুরু হয় গুলির লড়াই।

 

টানা ৮ ঘণ্টা ধরে অভিযান চলার পর মঙ্গলবারই খবর পাওয়া যায় ১০ জন মাওবাদীর মৃত্যু হয়েছে এই অভিযানে। পাশাপাশি উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র। এরপর বুধবার সকালে সেখানে আরও ৩ মাওবাদীর দেহ উদ্ধার হয়। যৌথ বাহিনীর গুলিতেই এই ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। তবে মৃতের তালিকায় পাপা রাও রয়েছেন কিনা তা স্পষ্ট করেনি পুলিশ।

 

ভারতের একাধিক জায়গার পাশাপাশি আগামী ১৯ এপ্রিল প্রথম দফার লোকসভা নির্বাচন রয়েছে বিজাপুর জেলা বস্তার লোকসভা কেন্দ্রে। ভোট গ্রহণের সময়ে যাতে কোনও সন্ত্রাসের পরিবেশ তৈরি না হয় তার জন্য লাগাতার মাওবাদীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে নিরাপত্তাবাহিনী। বিজাপুরের বাসাগুদা এলাকায় গত ২৭ মার্চ এক অভিযানে মৃত্যু হয়েছিল ৬ মাওবাদীর। মাত্র এক সপ্তাহের মধ্যে মাও অধ্যুষিত এই এলাকায় ফের বড় সাফল্য। পুলিশের দাবিও চলতি বছরে শুধু বস্তারে এখনও পর্যন্ত ৪৩ জন মাওবাদীর মৃত্যু হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions