শিরোনাম
উন্নয়ন কার্যক্রম ব্যাহত করছে আঞ্চলিক কিছু সশস্ত্র সংগঠন: রিজিয়ন কমান্ডার রাঙ্গামাটিকে মাদকমুক্ত রাখার দাবিতে মানববন্ধন পুলিশ সদস্যরাই মাদক পাচারে যুক্ত, কেউ করেছেন ডুপ্লেক্স বাড়ি, কেউ হোটেল,ওসি শহিদুলের মাদকসংশ্লিষ্টতা পুলিশের তদন্তে উঠে এসেছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় পাহাড় কাটার দায়ে পরিবেশ অধিদপ্তরের মামলা রাঙ্গামাটির চিৎমরম ঐতিহ্যবাহী বৌদ্ধ বিহারে অষ্টপরিস্কার দান সংঘদান রাঙ্গামাটিতে দেড় দশকে বন্যহাতির আক্রমণে ৩৬ জনের মৃত্যু অন্তর্বর্তী সরকারের ষোলো মাস,উপদেষ্টা পরিষদের ৫১ বৈঠক ও ৮১টি অধ্যাদেশ প্রণয়ন জামায়াতের তালিকা থেকে বাদ পড়ছেন ১০০ প্রার্থী,রাঙ্গামাটিতে সর্বমিত্র চাকমা বা ফরহাদ,খাগড়াছড়িতে সাদিক কায়েম,বান্দরবনে খোঁজা হচ্ছে উপজাতি প্রার্থী যেভাবে ফাঁদে পড়েন প্রভা বিরক্ত রাশমিকা

যে পরিসংখ্যানে রোনালদোকে আর ছাড়িয়ে যাওয়ার সুযোগ কম মেসির

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ২৬৩ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- একুশ শতকের পাঁচজন জীবন্ত কিংবদন্তির সংক্ষিপ্ত তালিকা করলে অবধারিতভাবে চলে আসবে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর নাম।গত দশকে এই দুই মহাতারকা রীতিমতো রাজত্ব করেছেন করেছেন ফুটবল দুনিয়ায়।গোল,এসিস্ট, রেকর্ড, পরিসংখ্যান, এওয়ার্ড, ক্লাব, আন্তর্জাতিক – সবখানেই ছিল মেসি-রোনালদোর দাপট।

এক পরিসংখ্যানে রোনালদো এগিয়ে তো অন্য কোথাও মেসি।আবার মুহূর্তেই একজন ছাপিয়ে যাচ্ছেন অন্যজনকে। তবে এক পরিসংখ্যানে হয়তো আর রোনালদোকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ নেই মেসির।

গত শনিবার সউদী প্রো লিগে আল তাইয়ের বিপক্ষে হ্যাটট্রিক করেন রোনালদো। এর তিন দিন পর গতকাল মঙ্গলবার রাতে আভার বিপক্ষে দ্বিতীয় হ্যাটট্রিক রোনালদোর।আর তাতে সব মিলিয়ে সিআর সেভেন হ্যাটট্রিক সংখ্যা গিয়ে দাঁড়াল ৬৫ তে।

তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মেসির হ্যাটট্রিক সংখ্যা কত?সব মিলিয়ে আর্জেন্টাইন গ্রেটের হ্যাটট্রিক ৫৭ টি।সে হিসেবে মেসির চেয়ে রোনালদোর হ্যাটট্রিক বেশি ৮টি।

দুইজনেই আছেন ক্যারিয়ারের শেষের দিকে। তাই বয়স,সুযোগ, ফর্ম বিবেচনায় মেসির জন্য বাকি ৮টি হ্যাটট্রিক পূর্ণ করে রোনালদোকে ছাড়িয়ে যাওয়া আর নাও হতে পারে।ফুটবল মাঠে আগের মত গোলের দেখাও পাাচ্ছেন না আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা। সর্বশেষ ২০২৩ সালের মার্চে হ্যাটট্রিক পেয়েছিলেন ইন্টার মিয়ামি তারকা মেসি। এরপর তো এক বছর হ্যাটট্রিক ছাড়া পার করছেন ৮ বারের ব্যালন ডি’অর জয়ী মেসি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions