শিরোনাম
হৃদরোগের চিকিৎসায় পেসমেকারসহ তিন ধরনের সরঞ্জামের দাম কমলো শিল্পী সমিতির নেতৃত্বে শিবা সানু-জয় চৌধুরী গুম প্রতিরোধে ফৌজদারি অপরাধ হিসেবে আলাদা আইন করছে সরকার রাঙ্গামাটিতে ৩৩ কিলোমিটার খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত গেল ৫১ লাখ টাকা মিয়ানমারের মংডুতে সামরিক জান্তার বিমানবাহিনী ও মুসলিম সশস্ত্র গোষ্ঠীগুলোর সমন্বিত সামরিক তৎপরতার দাবি বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা অবৈধ অস্ত্রের ছড়াছড়ি, পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা দিয়েে আসছে অস্ত্র, খুন উদ্বেগ নোয়াখালীতে ৩ সন্তানকে রেখে ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী ফুটবল নয়, এ যেন রূপকথা সাইক্লিস্ট রাকিবুল ও কাপ্তাই ব্লাড ব্যাংকের মানবিকতায় বদলে গেল এক পরিবারের জীবন

আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ৩৪৯ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- বিশ্ব অটিজম সচেতনতা দিবস আজ। সারাবিশ্বের ন্যায় মঙ্গলবার (০২ এপ্রিল) ১৭তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস বাংলাদেশেও উদযাপিত হবে।

এ বছর দিবসটির প্রদিপাদ্য বিষয় ‘সচেতনতা-স্বীকৃতি-মূল্যায়ন: শুধু বেঁচে থাকা থেকে সমৃদ্ধির পথে যাত্রা’ নিধারণ করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আজ জাতীয় দৈনিকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হবে।

দিবসটিকে সামনে রেখে সমাজকল্যাণ মন্ত্রণালয় বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে। এ দিন মন্ত্রণালয় ও তাদের আওতাধীন দাতব্য সংস্থা ও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে নীল বাতি প্রজ্জ্বলন করা হবে। এছাড়া অটিজমের সচেতনতা তৈরিতে রোড-ব্রান্ডিং, লিফলেট ও বিশেষ স্মরণিকা প্রকাশ করা হবে।

এছাড়া মঙ্গলবার সমাজকল্যাণ মন্ত্রণালয় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে প্রধান অতিথি থাকবেন সমাজকল্যাণমন্ত্রী ডা. দিপু মনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সমাজকল্যাণ সচিব মো. খায়রুল আলম সেখ।

অনুষ্ঠানে পাঁচ ক্যাটাগরিতে ১৩টি পুরস্কার দেওয়া হবে। এরমধ্যে ‘ক’ ক্যাটাগরিতে মনোনীত ব্যক্তি ও প্রতিষ্ঠান হলো অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন সফল ব্যক্তি ক্যাটাগরিতে মুইদ হাসান, মোছা. লায়লা বেগম, অহম্মেদ সিয়াম তন্ময়। ‘খ’ ক্যাটাগরিতে মনোনীত ব্যক্তি ও প্রতিষ্ঠান হলো অটিজম নিয়ে কাজ করা প্রতিষ্ঠান প্রয়াস, চট্টগ্রাম, অরুনোদয়, কল্যাণী ইনক্লুসিভ স্কুল। ‘গ’ ক্যাটাগরিতে মনোনীত ব্যক্তি ও প্রতিষ্ঠান হলো প্রতিবন্ধিতা উত্তরণে কাজ করা অধ্যাপক ডা. মাহমুদ আহমেদ চৌধুরী আরজু, মো. সুমন মজুমদার, আলমগীর হোসাইন। এছাড়া ‘ঘ’ ক্যাটাগরিতে সফল বাবা-মা আশরাফুন নাহার, মো. আশরার বিল্লাহ খান এবং ‘ঙ’ ক্যাটাগরিতে সফল কেয়ার গিভার মারজাহান বেগম ও সাজেদা আক্তার ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions