শিরোনাম
প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রাঙ্গামাটি জেলা পরিষদের শ্রদ্ধা রাঙ্গামাটির কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ প্রতি সন্তান জন্মের জন্য পরিবারকে ৪০ হাজার পাউন্ড পর্যন্ত দেবে সিঙ্গাপুর বেইজিংয়ে অজিত দোভাল-চীনা ভাইস প্রেসিডেন্টের বৈঠক,সম্পর্কে নতুন সমীকরণ

কক্সবাজারে পাহাড় কাটার খবরে অভিযান, বন কর্মকর্তাকে হত্যা

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ৪০২ দেখা হয়েছে

কক্সবাজার:- কক্সবাজারের উখিয়ায় বনরক্ষার অভিযান পরিচালনা করতে গিয়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সাজ্জাদুজ্জামান নামে বন বিভাগের এক বিট কর্মকর্তা। শনিবার (৩০ মার্চ) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাজ্জাদুজ্জামান কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের দোছড়ি বন বিটের দায়িত্বে ছিলেন। তিনি মুন্সিগঞ্জ জেলার গজরিয়া উপজেলার মোহাম্মদ শাহজাহানের ছেলে।

উখিয়া থানা ওসি শামীম হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ডাম্প ট্রাকচাপায় বন কর্মকর্তা হত্যার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। ইতোমধ্যে তাদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ শুরু করেছে।

স্থানীয়রা জানান, রাতে রাজাপালং ইউনিয়নের হরিণমারা থেকে পাহাড় কেটে বালু সরবরাহ করছিল পাহাড়খেকোরা। খবর পেয়ে সেখানে অভিযানে যান বিট কর্মকর্তা সাজ্জাদুজ্জামান। সেখানে মোটরসাইকেল নিয়ে গেলে একটি ডাম্প ট্রাক সাজ্জাদুজ্জামানকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

এ সময় সঙ্গে থাকা উখিয়া রেঞ্জ কর্মকর্তার গাড়িচালক মো. আলী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ডাম্প ট্রাকটি বন বিভাগের তালিকাভুক্ত হরিণমারার ছৈয়দ করিম প্রকাশ মিল ছৈয়দ করিমের। বাপ্পি নামের এক যুবক ট্রাকটি চালাচ্ছিল।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন, নিহত সাজ্জাদুজ্জামানের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা সরোয়ার আলম বলেন, ‘পাহাড়খেকোদের সামাজিক, রাজনৈতিক ও প্রশাসনিকভাবে প্রতিহত করতে হবে। আমরা একজন দক্ষ বন কর্মকর্তাকে হারালাম।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions