শিরোনাম
নতুন নোট বিক্রি বেআইনি, ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক ইরান যেন ক্ষমা চায়, সেই দাবি করেছে থাইল্যান্ড শুল্ক তদন্তের তালিকায় বাংলাদেশ: রফতানি বাণিজ্যে বাড়ছে অনিশ্চয়তার শঙ্কা গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে মর্মান্তিক রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করলো যুক্তরাষ্ট্র মানুষ এই সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হলেন আহমেদ আজম,মীর হেলালের মন্ত্রণালয় বাড়ল “পাহাড়ের বুকে এক টুকরো স্বর্গ”ত্যাগের মহিমায় ড. নাগাসেন গড়েছেন অনাথ শিশুদের ভবিষ্যৎ ইরানে সরকার পতন হচ্ছে না, ‘হার মেনে নিয়েছে’ ইসরায়েল: রয়টার্সের প্রতিবেদন

খাগড়াছড়ির পানছড়ি বাজার বয়কট ঈদ-বৈসাবি উৎসবের জন্য স্থগিত

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ৩৩৯ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- আসন্ন ঈদুল ফিতর ও বৈসাবি উৎসবের কথা বিবেচনা করে খাগড়াছড়ির পানছড়ি বাজার বয়কট স্থগিত রাখার কথা জানিয়েছে ইউপিডিএফ-প্রসীত গ্রুপ। আগামী ১ থেকে ২০ এপ্রিল পর্যন্ত বয়কট স্থগিত থাকবে।

শুক্রবার (২৯ মার্চ) ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার পাঠানো বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে ইউপিডিএফ পানছড়ি শাখার প্রধান সংগঠক বলেন, বিপুল, সুনীল, লিটন, রুহিনের খুনিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে অনির্দিষ্টকালের জন্য পানছড়ি বাজার বয়কট কর্মসূচি চলছে। সামনে ঈদুল ফিতর ও পাহাড়িদের প্রধান সামাজিক উৎসব বৈসাবি উৎসবের কথা বিবেচনা করে এবং বাজার কমিটির আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ১ থেকে ২০ এপ্রিল পর্যন্ত পানছড়ি বাজার বয়কট কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

ওই সময়ের মধ্যে খুনিদের গ্রেপ্তারে কোনো পদক্ষেপ নেওয়া না হলে আগামী ২১ এপ্রিল থেকে পুনরায় বাজার বয়কট কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উল্লেখ্য, গেল বছরের ১০ ডিসেম্বর পানছড়ির অনিলপাড়ায় প্রতিপক্ষের হামলায় ইউপিডিএফ-প্রসীত গ্রুপের চারজন নিহত হন। ঘটনার পর থেকে নানা কর্মসূচি পালন করছে সংগঠনটি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions