শিরোনাম
রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা কীভাবে সামলাবে বাংলাদেশ সংরক্ষিত নারী আসনে আজ থেকে মনোনয়ন ফরম বিক্রি করবে বিএনপি জ্বালানির বিকল্প উৎস খুঁজতে হবে,বিশেষজ্ঞদের অভিমত হাম উপসর্গে ২৬ দিনে ১৪৩ শিশুর মৃত্যু হরমুজ প্রণালি সচল করতে ট্রাম্প–স্টারমার ফোনালাপ পুরনো পথেই বিচারালয় রাঙ্গামাটিতে জ্বালানি বিতরণে স্বচ্ছতা আনতে চালু হয়েছে ডিজিটাল ফুয়েল কার্ড ‘ফুয়েল ট্র্যাক বিডি’ রাঙ্গামাটির দুর্গম জুরাছড়িতে নিজ উদ্যোগে সিঁড়ি নির্মাণ, স্বস্তি ফিরছে পাহাড়ি জনপদে রাঙ্গামাটিতে অবৈধভাবে ডিজেল মজুদকারী ও কালোবাজারী ১ আসামী গ্রেফতার

ড্রাইভিং লাইসেন্স সঙ্গে না রেখেও চালানো যাবে গাড়ি!

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ৩৪২ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- এখন থেকে ড্রাইভিং লাইসেন্স সঙ্গে না রেখেও গাড়ি চালাতে পারবেন চালকরা। স্মার্টফোনে ই-লাইসেন্স দেখিয়ে গাড়ি চালাতে পারবেন তারা। ইতোমধ্যে এর অনুমতি দিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।

রোববার (২৪ মার্চ) বিআরটিএ সংস্থাপন শাখার উপসচিব মো. মনিরুল আলম স্বাক্ষরিত এক সংশোধিত প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপন থেকে জানা গেছে, ই-ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করে ভিসা প্রসেসিং, বিদেশে ব্যবহার, চাকরিতে নিয়োগ ইত্যাদি প্রয়োজনে মোটরযান চালকদের ড্রাইভিং লাইসেন্স কার্ড ও ই-ড্রাইভিং লাইসেন্স উভয়ই সমানভাবে গ্রহণযোগ্য হবে। এতে থাকা কিউআর কোড দ্বারা সরাসরি ডাটাবেইজ থেকে ড্রাইভিং লাইসেন্স সম্পর্কি তথ্যাদি যাচাই করা যাবে।

এ বিষয়ে বিআরটিএ চট্টগ্রাম মেট্রো-২ সার্কেলের উপপরিচালক সৈয়দ আইনুল হুদা চৌধুরী সংবাদমাধ্যমকে বলেন, দেশে ই-লাইসেন্স যুক্ত করা হয়েছে। ড্রাইভিং লাইসেন্স সঙ্গে না রেখেও স্মার্টফোনে সংরক্ষণ করা ই-ড্রাইভিং লাইসেন্স দেখিয়েও চালকরা গাড়ি চালাতে পারবেন। পাশাপাশি সরকারি-বেসরকারি অন্যান্য কাজেও স্মার্টফোনের ই-ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করতে পারবেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions