শিরোনাম
রাঙ্গামাটি থেকে ভারতে পাচারের সময় বাংলাদেশী মুদ্রা জব্দ, আটক ২ পাহাড়ের স্থিতিশীলতায় সরকারের নতুন উদ্যোগ,পার্বত্য চট্টগ্রাম নিয়ে তিন কমিটি, ৫২ বিশিষ্টজনের উদ্বেগের মধ্যেও ইতিবাচক প্রত্যাশা একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ১৩ দোকান, দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি চট্টগ্রামের কারাগারে ১৯৮ বিদেশি, কীভাবে দেশে এলেন তারা? অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইকোর্টের রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি-সেবীসহ গ্রেপ্তার ১৮ ২০৩০ সালের মধ্যে ৬৮৯ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে পিডিবি ২৪ ঘণ্টায় ৩টি মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের ঢাকার দুই সিটি নির্বাচন,জামায়াত-এনসিপির আলাদা প্রার্থী, ‘ফায়দা’ পাবে বিএনপি?

চট্টগ্রামে চন্দনাইশে চলন্ত অটোরিক্সায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, চালক নিহত

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ৪৭৪ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- চট্টগ্রামের চন্দনাইশে চলন্ত সিএনজিচালিত অটোরিক্সায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। এ সময় দগ্ধ হয়ে চালকের মৃত্যু হয়। তবে তাৎক্ষণিক নিহত চালকের নামপরিচয় জানা যায়নি।

সোমবার (২৫ মার্চ) বিকাল সাড়ে ৩টার দিকে চন্দনাইশের গাছবাড়িয়া কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল ৩টায় পটিয়াঅভিমুখী সিএসজিচালিত অটোরিকশা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাজার পয়েন্ট ব্রিজ এলাকায় দোহাজারী পুলিশ বক্সের দায়িত্বরতদের ধাওয়া খেলে দ্রুত উল্টোপথে ফিরে যেতে গিয়ে পিছন দিক থেকে আসা বালুবর্তী একটি ট্রাকের (চট্ট মেট্টো শ-১১-৩৪৪১) সাথে ধাক্কা লাগে। এতে অটোরিকশাই থাকা গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন লেগে যায়। এসময় অটোরিকশায় থাকা এক মহিলা যাত্রী সামনে ছিটকে পড়ে বেচেঁ গেলেও চালক আগুনে পুড়ে মারা যায়। স্থানীয়রা ট্রাকটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions