শিরোনাম
রাঙ্গামাটিতে জ্বালানি বিতরণে স্বচ্ছতা আনতে চালু হয়েছে ডিজিটাল ফুয়েল কার্ড ‘ফুয়েল ট্র্যাক বিডি’ রাঙ্গামাটির দুর্গম জুরাছড়িতে নিজ উদ্যোগে সিঁড়ি নির্মাণ, স্বস্তি ফিরছে পাহাড়ি জনপদে রাঙ্গামাটিতে অবৈধভাবে ডিজেল মজুদকারী ও কালোবাজারী ১ আসামী গ্রেফতার রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ, বিজু, বৈসু, সাংগ্রাই উৎসবের উদ্বোধন সব জেলায় মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি চিঠি সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ১০ জন গ্রেফতার সরকারি চাকরিতে প্রবেশের সীমা ৩২ বছর করে সংসদে বিল পাস হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর

বিশ্বকাপ বাছাই : ফিলিস্তিনের কাছে ৫-০ গোলে হারল বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ৩১৪ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে ফিলিস্তিনের কাছে ৫-০ গোলে হারল বাংলাদেশ। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় কুয়েতের জাবের আল আহমেদ স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল।

র‍্যাংকিংয়ে ৮৬ ধাপ এগিয়ে থাকা ফিলিস্তিনের বিপক্ষে বাংলাদেশ শুরুটা ভালোই করেছিল। বেশ কয়েকটি আক্রমণ প্রতিহত করেছে। এমনকি ম্যাচে লিড নেওয়ার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। সেই সুযোগ হাতছাড়া করার পর বিরতির আগেই দুই গোলে ম্যাচ থেকে দূরে সরে যায় বাংলাদেশ।
৪৩ মিনিটে ওদে দাবাঘ গোল করে ফিলিস্তিনকে এগিয়ে দেন। পরে প্রথমার্ধের যোগ করা সময়ে বাংলাদেশ আবারও পিছিয়ে পড়ে। কর্নার থেকে সোহেল রানার পায়ে লেগে বল সামনে পড়লে তা থেকে শিহাব কামবার সহজেই ব্যবধান দ্বিগুণ করেন। এতে প্রথমার্ধে দুই গোল হজম করে বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধের শুরুতে আরও কোণঠাসা হয়ে পড়ে বাংলাদেশ। ৪৮ মিনিটে হয়েছে আরেকটি গোল। মিনিট দশেকের মধ্যে তিন তিনটি গোল হজম। পরে ৫২ মিনিটে আসে ৪ নম্বর গোল। এই সময় বাংলাদেশ দল ভেঙে পড়ে হুড়মুড় করে। শেষ দিকে হ্যাটট্রিক পূরণ করেন দাবাঘ। বাকি দুই গোল শিহাব কামবারের। শেষ দিকে ব্যবধান কমানোর সুযোগ কাজে লাগাতে না পারায় বড় হার হজম করতে হয় বাংলাদেশকে।

এর আগে, বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭-০ গোলে হারে। এরপর লেবাননের সঙ্গে ১-১ গোলে ড্র করে তারা। তিন ম্যাচ থেকে মাত্র এক পয়েন্ট নিয়ে গ্রুপের শেষ স্থানে রয়েছে বাংলাদেশ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions