শিরোনাম
রাঙ্গামা‌টির সাজেকে নিষিদ্ধ সংগঠনের পক্ষে উসকানিমূলক স্লোগান: ৬ পর্যটক আটক প্রবাসীর বাড়িতে ডাকাতের হানা, ছেলের সামনে মাকে সংঘবদ্ধ ধর্ষণ পাকিস্তানে জুমার নামাজের আগে মসজিদে বিস্ফোরণ, নিহত বেড়ে ২৭ রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বিএনপি নিম্ন আদালতের ৯৯ বিচারককে একযোগে বদলি রাঙ্গামাটি থেকে ভারতে পাচারের সময় বাংলাদেশী মুদ্রা জব্দ, আটক ২ পাহাড়ের স্থিতিশীলতায় সরকারের নতুন উদ্যোগ,পার্বত্য চট্টগ্রাম নিয়ে তিন কমিটি, ৫২ বিশিষ্টজনের উদ্বেগের মধ্যেও ইতিবাচক প্রত্যাশা একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ১৩ দোকান, দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি

রাঙ্গামাটির বরকলে জ্বর-রক্তবমি-পেটব্যথায় আক্রান্তরা পাচ্ছেন চিকিৎসা

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ৪৩১ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের ঠেগা চান্দবী ঘাট গ্রামে সাত সদস্যের মেডিকেল টিম জ্বর, রক্তবমি ও পেটব্যথায় আক্রান্তদের বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা সেবা দিচ্ছেন।

শুক্রবার (২২ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন নীহার রঞ্জন নন্দী।

সিভিল সার্জন বলেন, বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেলে বরকল উপজেলার বরকল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মং ক্যছিং সাগরের নের্তৃত্বে সাত সদস্যর একটি দল তিন ভাগে বিভক্ত হয়ে আক্রান্তদের বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা দেন।

সিভিল সার্জন আরও বলেন, যারা চিকিৎসা দিচ্ছেন, তাদের কথা শুনে বুঝতে পারছি ভুক্তভোগীরা সবাই গ্যাস্ট্রো এন্টেরোলজি রোগে আক্রান্ত হয়েছেন। যেহেতু বমি হচ্ছে, তাই বলা যাচ্ছে এটি খাদ্যাভ্যাসের কারণে হয়ে থাকতে পারে।

এর আগে গত জানুয়ারি থেকে মার্চের ১৭ তারিখ পর্যন্ত জ্বর, রক্তবমি ও পেটব্যথায় আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions