শিরোনাম
ক্ষুদ্র রাষ্ট্রের নিরাপত্তা চরম হুমকির মুখে রাঙ্গামাটির সর্বত্র হঠাৎ জ্বালানি তেল বিক্রি বন্ধ, কৃত্রিম সংকটের অভিযোগ সদর উপজেলায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত রাঙ্গামাটিতে জীববৈচিত্র্য সংরক্ষণে দ্বন্দ্ব ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু দুর্নীতিতে জড়িত কেউই ছাড় পাবে না: পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান এরপর কী? রাঙ্গামাটিতে সরকারের ১৮০ দিনের রোডম্যাপ বাস্তবায়নে মতবিনিময় সভা পার্বত্যাঞ্চলের উন্নয়নে প্রশাসনকে যেসব নির্দেশনা দিলেন পার্বত্যমন্ত্রী কক্সবাজারের সেন্টমার্টিনে ১৫ পাচারকারী আটক, নারী-শিশুসহ উদ্ধার ১৫৩ বান্দরবানে ৫ অবৈধ ইটভাটা মালিকের বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা

রাঙ্গামাটি শহরে অবৈধ ১০ অটোরিকশা ও ১ মোটরসাইকেল জব্দ

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ৩১৮ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটিতে অবৈধ ১০ অটোরিকশা ও ১ মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে শহরের বাণিজ্যিক কেন্দ্র বনরুপাস্থ পুলিশ বক্সের সামনে অবৈধ যানবাহন অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ এর দিকনির্দেশনায় এ অভিযান পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার(সদর) সার্কেল জাহেদুল ইসলাম ও জেলা ট্রাফিক পুলিশ ইনচার্জ পারভেজ আলী।

জেলা পুলিশ এবং জেলা ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, রাঙ্গামাটি শহরে অবৈধ অটোরিকশা ব্যাংঙের ছাতার মত গড়ে উঠেছে, যা নিয়ন্ত্রণের বাহিরে। ছোট্ট একটি শহরে ধারন ক্ষতার চেয়েও অটোরিকশা বেশী হয়েছে। যার মনে চায় সে সড়কে অটোরিকশা নামিয়ে বিআরটি এর কাগজপত্র বিহীন অবৈধ ভাবে গাড়ি চালাচ্ছে। পর্যটন শহরের সৌন্দর্য নষ্ট করে দিচ্ছে। গাড়ি একটি কিনে পিছনে লিখে দিয়েছে রাঙ্গামাটি থ-১১ এ নাম্বার পেল কোথায় তারা।

অটোরিকশা যাত্রীরা বলেন, রাঙ্গামাটি শহরে মানুষের চেয়েও অটোরিকশা বেশি হয়েছে। প্রতিদিনই অটোরিকশা চালকদের সাথে যাত্রীদের সাথে ঝামেলা বাধে। বিদায়ী জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান এক থেকে দেড় হাজার অটোরিকশার নাম্বার দেওয়ার পরও দেড় থেকে দুইশ’ অনটেষ্ট অটোরিকশা রাস্তায় দেখা যাচ্ছে। রাঙ্গামাটি শহরে কত গুলো অটোরিকশা আছে বা কতজন অটোরিকশার চালক আছে তার সঠিক কোন পরিসংখ্যা নেই বিআরটিএর কাছে।

জব্দকৃত অবৈধ অটোরিকশা চালক মহরম আলী বলেন,সে বৈধ ভাবে শো-রুম থেকে ট্র্যাক্স ভ্যাট দিয়ে গাড়ি ক্রয় করেছে। ব্যাংকে টাকা ও জমা দিয়েছে। ব্যাংকে টাকা জমার রশিদ গাড়ির সামনে ঝুলানো আছে তাহলে আমার গাড়ি চলতে পারবে না কেন। তবে অটোরিকশা সিন্ডিকেট এর কথা শিকার করেনি তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার(সদর) সার্কেল জাহেদুল ইসলাম বলেন,মঙ্গলবার সকালে শহরের বনরুপাস্থ পুলিশ বক্সের সামনে অবৈধ যানবাহন অভিযান পরিচালনা করা হয়। এসময় ১০টি অটোরিকশা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এসব যানবাহন বৈধ কোন কাগজপত্রাদি দেখাতে পারেনি। তাই তাদের বিরুদ্ধে মোটরযান আইনে মামলা দায়ের করা হয়েছে। এসব অবৈধ গাড়ি আজ বুধবার সকালে কোর্টে চালান দেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions