শিরোনাম
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নাওয়াজের ইন্তেকাল বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন পূজা চেরী কেন পিএসসি চেয়ারম্যানের পদত্যাগ, নানা কৌতূহল ২০২৩ সালেই হাসিনাকে জানিয়েছিলাম ইউনূসের নেতৃত্বে সরকার গঠনের তৎপরতা চলছে,মনিরুলের তথ্য প্রকাশ সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা ও প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট খারিজ পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সমন্বয় সভা; সুযোগ সন্ধানী ইউপিডিএফ কি থামবে? চট্টগ্রামের হাটহাজারীতে তরুণকে ধাওয়া করে গুলি আগামী অর্থবছরের সময়কাল এপ্রিল থেকে মার্চ ঢাকায় আসছে ভারতের বাণিজ্য প্রতিনিধিদল প্রেমিককে ভিডিও কলে রেখে অভিনেত্রী রিধিকার আত্মহত্যা

খাগড়াছড়িতে গরুর মাংস ও ব্রয়লার মুরগি বিক্রি বন্ধ

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ৪০৪ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- সরকারের বেঁধে দেওয়া দামে বিক্রিতে লোকসান হচ্ছে দাবি করে খাগড়াছড়িতে গরুর মাংস ও ব্রয়লার মুরগি বিক্রি বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা।

মঙ্গলবার (১৯ মার্চ) সকাল থেকে খাগড়াছড়ি শহরের প্রধান বাজারে গরুর মাংস ও ব্রয়লার মুরগি বিক্রি বন্ধ করে দেওয়া হয়।
এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ ক্রেতারা।

ব্যবসায়ীদের দাবি, গরুর মাংস কেনা পড়ছে এখন আনুমানিক ৮শ টাকা। এর মধ্যে হঠাৎ করে ৬৬৫ টাকা দাম নির্ধারণ করা হয়েছে সরকারিভাবে। এ দরে বিক্রি করলে লোকসান হচ্ছে দেখে মাংস বিক্রি বন্ধ রাখা হয়েছে। একই দাবি ব্রয়লার মুরগি ব্যবসায়ীদের।

এদিকে ব্রয়লার মুরগি ও গরুর মাংস ছাড়াও সরকারিভাবে নির্ধারিত মূল্যে অনেক পণ্য বিক্রি অসম্ভব বলছেন ব্যবসায়ীরা।

খাগড়াছড়ির মাংস বিক্রি সমিতির সাধারণ সম্পাদক রমজান আলী বলেন, গত তিন বছর ধরে আমরা ৭শ টাকা করে গরুর মাংস বিক্রি করছি। এখনতো সবকিছুর দাম বেশি। সেখানে যদি এখন ৬৬৫ টাকা করে বিক্রি করতে বলে তাহলে আমরা লোকসানে পরবো। তাই এটি সুরাহা না হওয়া পর্যন্ত আমরা গরুর মাংস বিক্রি করবো না।

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) খাগড়াছড়ি জেলা সভাপতি সাংবাদিক আবু তাহের মুহাম্মদ বলেন, মাংস ব্যবসায়ীরা সাধারণ ভোক্তাদের জিম্মি করার চেষ্টা করছেন। প্রশাসনের উচিত এই সিন্ডিকেট ভাঙার জন্য বিকল্প চিন্তা করা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions