শিরোনাম
নতুন নোট বিক্রি বেআইনি, ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক ইরান যেন ক্ষমা চায়, সেই দাবি করেছে থাইল্যান্ড শুল্ক তদন্তের তালিকায় বাংলাদেশ: রফতানি বাণিজ্যে বাড়ছে অনিশ্চয়তার শঙ্কা গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে মর্মান্তিক রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করলো যুক্তরাষ্ট্র মানুষ এই সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হলেন আহমেদ আজম,মীর হেলালের মন্ত্রণালয় বাড়ল “পাহাড়ের বুকে এক টুকরো স্বর্গ”ত্যাগের মহিমায় ড. নাগাসেন গড়েছেন অনাথ শিশুদের ভবিষ্যৎ ইরানে সরকার পতন হচ্ছে না, ‘হার মেনে নিয়েছে’ ইসরায়েল: রয়টার্সের প্রতিবেদন

চুপিসারে বিয়ের পর মা হচ্ছেন লিজা

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ৩১৮ দেখা হয়েছে

বিনোদন ডেস্ক :- বিয়ের তিন বছরের মাথায় মা হতে চলেছেন ‘ক্লোজআপ ওয়ান’ খ্যাত জনপ্রিয় গায়িকা সানিয়া সুলতানা লিজা।

ঘরোয়া আয়োজনে ২০২২ সালে বিয়ে করেন তিনি। বর যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী সবুজ খন্দকার। তবে লিজার বিয়ের খবরটি প্রকাশ্যে আসে গত বছরের নভেম্বরে।

এ সুখবরটি নিশ্চিত করেছেন তার বাবা হেলাল উদ্দিন।

তিনি বলেন, ‘লিজা এখন দেশের বাইরে আছে। স্বামীর সঙ্গে আমেরিকায়। সেখান থেকেই আমরা সবাই এই সুসংবাদটি পেয়েছি। সবাই দোয়া করবেন।’

এদিকে লিজার বেবি বাম্পের দুটি ছবি সোমবার সামাজিক মাধ্যমে পোস্ট করে কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী লিখেছেন, পৃথিবীর সুন্দর দৃশ্যগুলোর মধ্যে অন্যতম। আমাদের সানিয়া সুলতানা লিজা মা হবে। সবাই দোয়ায় রাখবেন ওকে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions