শিরোনাম
আওয়ামী লীগের ধ্বংস করা দেশ গড়ে তুলছে বিএনপি: স্থানীয় সরকার মন্ত্রী রাঙ্গামাটিতে পারিবারিক কলহের জেরে ধারালো দায়ের আঘাতে সাকিবুল ইসলাম নামে যুবকের মৃত্যু , বাবা-মা আটক ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী কে হবেন প্রেসিডেন্ট, চূড়ান্ত হবে স্থায়ী কমিটিতে ১১ দলে ভাঙন, জোট ছাড়ছে শরিকরা ইসলামী ব্যাংক দখল ও শেয়ার কেলেঙ্কারি, বিএফআইইউ’র তদন্তে সাহাবুদ্দিনসহ ২১ জনের সংশ্লিষ্টতার প্রমাণ,বুধবার হাইকোর্টে মামলার শুনানি ১৮ জন পূর্ণ মন্ত্রীর চলাচলে ব্যবহৃত পুলিশের প্রোটেকশন, বিশেষ নিরাপত্তা বহর প্রত্যাহার করা হয়েছে রাঙ্গামাটিতে বন্যা পরিস্থিতির উন্নতি, তবে পাহাড়ধসের ঝুঁকি বহাল; কাপ্তাই বাঁধে পানি ছাড়ার প্রস্তুতি রাঙ্গামাটিতে বৃষ্টি থামলেও কাটেনি দুর্ভোগ: বন্যা ও পাহাড়ধসের ক্ষত নিয়ে ধুঁকছে মানুষ রাঙ্গামাটিতে বন্যা,পাহাড় ধস ব্যাপক ক্ষয়ক্ষতি চাহিদার তুলনায় বরাদ্দ অত্যন্ত অপ্রতুল

দেশে সর্বগ্রাসী অরাজকতা চলছে : মির্জা ফখরুল

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ৩৩৮ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- দেশে আইনের শাসন ও সুশাসন নেই বলেই গণতান্ত্রিক সংগ্রামে অংশগ্রহণরত নেতাকর্মীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শুক্রবার এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।

‘বৃহস্পতিবার মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় আদালত কতৃর্ক ঢাকা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. কফিল উদ্দিনের জামিন নামঞ্জুর এবং কারাগারে পাঠানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে’ বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, বর্তমানে দেশে আইনের শাসন ও সুশাসন নেই বলেই গণতান্ত্রিক সংগ্রামে অংশগ্রহণরত নেতাকর্মীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। দেশে এক সর্বগ্রাসী অরাজকতা বিদ্যমান রয়েছে। দুঃশাসন প্রলম্বিত করার জন্যই শহর থেকে গ্রাম সর্বত্র ভীতি ও আতঙ্ক ছড়িয়ে দেয়া হচ্ছে। আর ৭ জানুয়ারি ‘ডামি’ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী এখন আরও বেশি মাত্রায় বেপরোয়া ও কর্তৃত্ববাদী হয়ে উঠেছে।

বিএনপি মহাসচিব বলেন, অবৈধ রাষ্ট্র ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনসহ গণতন্ত্রমনা বিরোধী দল এবং ভিন্ন মত ও পথের মানুষদের ওপর নানান কায়দায় দমন-পীড়ন চালিয়ে যাচ্ছে দখলদার সরকার। মিথ্যা ও বানোয়াট মামলায় জামিন নামঞ্জুর করে বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানোর মাধ্যমে গোটা দেশটাকে এক জুলুমের নগরীতে পরিণত করা হয়েছে। কফিল উদ্দিনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনা আওয়ামী জুলুমের আরেকটি বহিঃপ্রকাশ। তিনি আরো বলেন, সারাদেশে প্রতিনিয়ত সরকারের মদদে বিরোধী নেতাকর্মীদের জামিন নামঞ্জুরের মাধ্যমে কারান্তরীণ করার ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং অবিলম্বে কফিল উদ্দিনের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারসহ তার নিঃশর্ত মুক্তির জোর আহবান জানাচ্ছি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions