শিরোনাম
রাঙ্গামাটির লংগদু-নানিয়ারচর সংযোগ সড়কের কাজ দ্রুত শেষের দাবিতে মানববন্ধন,দুর্ভোগে প্রায় দুই লাখ মানুষ সারা দেশে বজ্রপাতে ১১ জনের মৃত্যু দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন রাঙ্গামাটিতে শ্মাশানের ঝোপ থেকে এক নবজাতক জীবিত কণ্যা শিশু উদ্ধার রাঙ্গামাটির জুরাছড়িতে নৌকাডুবি: সেনা সহযোগিতায় ১১ নারী ও শিশুকে উদ্ধার মির্জা আজমের আত্মীয় পরিচয়ে চলা সেই ফ্যাসিস্ট সাংবাদিক যাচ্ছে প্রধানমন্ত্রী বিটে রাঙ্গামাটির নিয়োগে ৬৬ বনাম ৩৩, সাম্প্রদায়িক বিভাজনের অভিযোগে জেলা প্রশাসক “আদিবাসী” শব্দের স্বীকৃতি এবং বিরোধিতার মূল কারণ রাঙ্গামাটির কাপ্তাইয়ে চিৎমরমে মারমাদের জল উৎসব, উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী পার্বত্য চট্টগ্রামের প্রতিটি জাতিগোষ্ঠীর নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতি জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ — পার্বত্য মন্ত্রী

হৃদয় ঝড়ে শ্রীলঙ্কাকে ২৮৭ রানের টার্গেট দিল বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ২৭২ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রামে সফরকারী শ্রীলঙ্কাকে ২৮৭ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচ জিতে অনেকটা এগিয়ে আছে টাইগাররা।

প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার লিটন দাসের উইকেট হারায় বাংলাদেশ। আজও ০ রানে সাজঘরে ফেরেন এই ব্যাটার।
তবে আরেক ওপেনার সৌম্য সরকার ও তিনে নামা নাজমুল শান্ত টাল সামলে হাল ধরেন। সৌম্য করেছেন ৬৬ বলে ৬৮ রান। আর শান্ত করেছেন ৩৯ বলে ৪০ রান।

তবে আসল ঝড়টা সামলেছেন চারে নামা তাওহিদ হৃদয়। ১০২ বলে ৯৬ রান করে তিনি ছিলেন অপারজিত। শেষদিকে তাসকিন আহমেদও ছোটোখাটো ঝড় তোলেন। ১০ বলে ১৮ রান করেন তিনি।

নির্ধারিত ৫০ ওভারে ২৮৬ রান তুলতে বাংলাদেশের খোয়া গেছে ৭ উইকেট। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট পেয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions