শিরোনাম
ক্ষুদ্র রাষ্ট্রের নিরাপত্তা চরম হুমকির মুখে রাঙ্গামাটির সর্বত্র হঠাৎ জ্বালানি তেল বিক্রি বন্ধ, কৃত্রিম সংকটের অভিযোগ সদর উপজেলায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত রাঙ্গামাটিতে জীববৈচিত্র্য সংরক্ষণে দ্বন্দ্ব ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু দুর্নীতিতে জড়িত কেউই ছাড় পাবে না: পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান এরপর কী? রাঙ্গামাটিতে সরকারের ১৮০ দিনের রোডম্যাপ বাস্তবায়নে মতবিনিময় সভা পার্বত্যাঞ্চলের উন্নয়নে প্রশাসনকে যেসব নির্দেশনা দিলেন পার্বত্যমন্ত্রী কক্সবাজারের সেন্টমার্টিনে ১৫ পাচারকারী আটক, নারী-শিশুসহ উদ্ধার ১৫৩ বান্দরবানে ৫ অবৈধ ইটভাটা মালিকের বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে দেশীয় চোলাই মদসহ ৩ মারমা যুবক আটক

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ৩৮৩ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে দেশীয় চোলাই মদসহ ৩ তিন মারমা যুবককে আটক করেছে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ।

বুধবার (১৩ মার্চ) বিকেলে নাইক্ষ্যংছড়ি থানায় কর্মরত এসআই তৌফিকের নেতৃত্ব জোন সদরের রুপনগর নামক এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, মংসুয়ে ক্যো মারমা (৩৪), হ্লাছাইমং মারমা (২৫) ও উনালয় মারমা (২৪)। তারা সকলে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার উক্যইজাই পাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানান, ভাড়ায় চালিত মোটরসাইকেল যোগে ৪৫ লিটার দেশীয় চোলাইমদ পাচারের প্রস্তুতি নিচ্ছিলো তারা। এজন্য রূপনগর সড়কের পাশ থেকে মদগুলো ভ্যানগাড়িতে করে পাচার করছিল। পরে এসব মদসহ বহনকারী ভ্যান ও পাচারকারী ৩ জন উপজাতিকে আটক করা হয়।

পরবর্তীতে পুলিশ উপস্থিত লোকজনের সম্মুখে জব্দ তালিকা মতে মদসহ তাদেকে হেফাজতে নেন। এই সংক্রান্ত বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানায় মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions