শিরোনাম
হুমকির মুখে জাতীয় নিরাপত্তা,রোহিঙ্গাদের হাতে বাংলাদেশি এনআইডি ও পাসপোর্ট ট্যুরিস্ট হয়ে এসে অপরাধের নেটওয়ার্ক গড়ছেন চীনা নাগরিকরা,ঝর্না চাকমা জিয়ানাসহ জড়িত অনেকে ‘গোল্ডেন আওয়ারে’ প্রাণহানি কমাতে মহাসড়কে অ্যাম্বুলেন্স, ফল মিলবে? টাকার অভাব নেই, কমেছে সুদহার: তবু ঋণ নিচ্ছেন না উদ্যোক্তারা কর্মকর্তা – কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন পার্বত্যমন্ত্রী সাচিং প্রু জেরী রাঙ্গামাটিতে যৌতুকের মামলায় স্বামীর ৩ বছরের কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা ওসমান হাদি হত্যার চাঞ্চল্যকর তথ্য পাহাড়ের সব সম্প্রদায়ের উন্নয়নে কাজ করছে সরকার: মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক দিল্লিতে অস্বস্তি, ঢাকার কড়া অবস্থান, বাড়ছে কূটনৈতিক টানাপোড়েন,প্রধানমন্ত্রীর সফর নিয়ে ভারতীয় মিডিয়া

ভদন্ত জিনবোধি ভিক্ষুর ওপর হামলার প্রতিবাদে রাঙ্গামাটিতে মানববন্ধন

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ৪৪৯ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- ভদন্ত জিনবোধি ভিক্ষুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকাভদন্ত জিনবোধি ভিক্ষুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা
একুশে পদকপ্রাপ্ত প্রফেসর ড. জিনবোধি ভিক্ষুর ওপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন করা হয়েছে। আজ বুধবার সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসন কার্যালয় চত্বরের সামনে বৌদ্ধ সমাজের ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা ড. জিনবোধি ভিক্ষুর ওপর হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি জানান। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন মৃদুল কান্তি বড়ুয়া, কিরণ বিকাশ চাকমা, পূর্ণিমা বড়ুয়া, সৈকত রঞ্জন চৌধুরী প্রমুখ।

গত ৮ মার্চ চট্টগ্রাম শহরের নন্দনকানন বৌদ্ধ বিহারে ড. জিনবোধি ভিক্ষু অবস্থান করার সময় হামলার শিকার হন। জিনবোধি ভিক্ষু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের শিক্ষক।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions