শিরোনাম
প্রেসিডেন্টের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ,যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা বন্ড ব্যবস্থা আরো সহজ করার আহ্বান হিন্দুস্তান টাইমসকে যা জানালেন হাসিনা অনিয়ম–দুর্নীতির অভিযোগ,আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু জ্বালানি সংকট কাটাতে সরকারের ৫ কর্মপরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী এখনও নির্যাতনের স্মৃতিচিহ্ন বয়ে বেড়াচ্ছেন : আতিকুর রহমান রুমন যুক্তরাষ্ট্র-ভারত-চীনের কাছে বন্যার ক্ষতিপূরণ চায় নেপাল রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযান : বিপুল পরিমাণ অবৈধ কাঠ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙ্গামাটিতে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ রাঙ্গামাটিতে বীর শহীদদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে গণসংহতি আন্দোলনের ২ যুগ পূর্তি উদযাপন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ: কেন জন্ম হলো দলটি?

এক লাফে টিসিবির চিনির দাম কেজিতে ৩০ টাকা বাড়ল

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ২৮৩ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- ভর্তুকি মূল্যের চিনির দাম এক লাফে কেজিতে ৩০ টাকা বাড়িয়েছে সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। ফলে চিনির নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ১০০ টাকা। এর আগে টিসিবিতে চিনির সর্বোচ্চ দর ছিল ৭০ টাকা।

বুধবার টিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়েছে, নিম্নআয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে চালসহ টিসিবির পণ্য (ভোজ্যতেল ও ডাল) বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে। রমজান উপলক্ষে বৃহস্পতিবার সারা দেশে দ্বিতীয় পর্বের পণ্য বিক্রি শুরু হবে।

সরবরাহ না থাকায় গত বছর আগস্টে চিনি বিক্রি করেনি টিসিবি। পরের ২-৩ মাস কিছু কিছু এলাকায় ৭০ টাকা দরে চিনি বিক্রি করে সংস্থাটি। তবে গত ২-৩ মাস চিনি বিক্রি বন্ধ ছিল। আগামীকাল থেকে আবার চিনি বিক্রি শুরু হলেও কেজিতে দাম বাড়ানো হয়েছে ৩০ টাকা।

চিনির দর বাড়ানোর বিষয়ে টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির বলেন, বাজারে এখন চিনির দর বেশি। তাই এ দরের সঙ্গে সমন্বয় করতে টিসিবির চিনির দর বাড়ানো হয়েছে।

টিসিবি জানিয়েছে, প্রত্যেক কার্ডধারী পরিবারের মধ্যে চিনি ছাড়াও ২ লিটার রাইসব্রান বা সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল, এক কেজি চিনি, এক কেজি খেজুর ও ৫ কেজি চাল বিক্রি করা হবে। প্রতি লিটার তেলের দাম ১০০ টাকা। এ ছাড়া প্রতি কেজি মসুর ডাল ৬০, চিনি ১০০, খেজুর ১৫০ এবং চাল ৩০ টাকা দরে কিনতে পারবেন কার্ডধারী ক্রেতার।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions