শিরোনাম
রাঙ্গামাটিতে জ্বালানি বিতরণে স্বচ্ছতা আনতে চালু হয়েছে ডিজিটাল ফুয়েল কার্ড ‘ফুয়েল ট্র্যাক বিডি’ রাঙ্গামাটির দুর্গম জুরাছড়িতে নিজ উদ্যোগে সিঁড়ি নির্মাণ, স্বস্তি ফিরছে পাহাড়ি জনপদে রাঙ্গামাটিতে অবৈধভাবে ডিজেল মজুদকারী ও কালোবাজারী ১ আসামী গ্রেফতার রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ, বিজু, বৈসু, সাংগ্রাই উৎসবের উদ্বোধন সব জেলায় মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি চিঠি সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ১০ জন গ্রেফতার সরকারি চাকরিতে প্রবেশের সীমা ৩২ বছর করে সংসদে বিল পাস হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর

৭৩ চিকিৎসকের পদোন্নতি

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ৪০৮ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- সহকারী পরিচালক পদে ৭৩ চিকিৎসককে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। এসব চিকিৎসক দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।

সোমবার (৪ মার্চ) মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের (পারসোনেল-২) যুগ্ম সচিব মো. মঞ্জুরুল হাফিজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের নিম্নবর্ণিত ৭৩ জন কর্মকর্তাকে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ৫ম গ্রেড (টাকা ৪৩,০০০-৬৯,৮৫০/-) বেতনক্রমে সহকারী পরিচালক বা সমমান পদে পদোন্নতি প্রদান করা হলো। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাদের যোগদানপত্র (per2@hsd.gov.bd) ই-মেইলে পাঠাবেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হলো বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব ও সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সবার কাছে পাঠানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions