শিরোনাম
রাঙ্গামাটিতে আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযানে অবদানে পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার তিন মাসে পার্বত্য চট্টগ্রামে নিহত ৯, বাড়ছে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা ‘নাহিদ রানা খুবই রোমাঞ্চকর একজন তরুণ বোলার’ অচিরেই সুখবর আসবে: প্রধানমন্ত্রী ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর আজকেই’ দেশজুড়ে চলছে ‘মবের সংস্কৃতি’: সংসদে রুমিন ফারহানা পাকিস্তানের পথে জেডি ভ্যান্স বিলাইছড়ি কৃষি অফিস কর্তৃক পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস আয়োজন বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটিতে আলোচনা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা রাঙ্গামাটিতে বিজিবির মানবিক সহায়তা, শিক্ষা প্রতিষ্ঠানসহ ১৯ পরিবার পেল অনুদান

শপথ নিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্যরা

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৭৯ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- শপথ নিলেন সংরক্ষিত মহিলা আসনে নির্বাচিত সংসদ সদস্যরা। বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে সংসদ ভবনের নির্দিষ্ট কক্ষে তাদের শপথ অনুষ্ঠিত হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদের শপথবাক্য পাঠ করান।

এ সময়ে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরীসহ বেশ কয়েকজন সংসদ সদস্য উপস্থিত ছিলেন। শপথ পরিচালনা করেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম।

স্পিকার প্রথমে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংরক্ষিত আসনের ৪৮ জন এপির শপথ পড়ান। পরে তিনি বিরোধী দলের দুই জন এমপির শপথবাক্য পাঠ করান।

প্রসঙ্গত, নির্বাচন কমিশনের সংরক্ষিত নারী আসনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা (যুগ্ম সচিব) মুনিরুজ্জামান তালুকদার গত ২৫ ফেব্রুয়ারি নির্বাচনি আইনের ১২ ধারা অনুযায়ী, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৫০ জন প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করেন।

নির্বাচনের বিধি অনুযায়ী, সরাসরি ভোটে জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে নারী আসন বণ্টন করা হয়। জোট শরিক ও স্বতন্ত্র প্রার্থীদের সমর্থনে ৪৮টি সংরক্ষিত নারী আসনে প্রার্থী মনোনয়ন দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ। বিরোধী দল জাতীয় পার্টি মনোনয়ন দিয়েছিল দুটি আসনে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions